Denmark Open 2024: ডেনমার্কে সিন্ধু গর্জন, ভারতীয় শাটলার কোয়ার্টার ফাইনালে, পরাস্ত বিশ্বের ৭ নম্বর

Denmark Open 2024: প্যারিস অলিম্পিক্সে হতাশ করেছেন। তবে ডেনমার্ক ওপেনে সেই চেনা সিন্ধু গর্জন। অলিম্পিক্সে দু-বারের পদকজয়ী সিন্ধু পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে।

এই সুপার ৭৫০ ব্যাডমিন্টন ইভেন্টে ভারতীয়দের মধ্যে টিকে রয়েছেন একমাত্র সিন্ধু। বিশ্বের ১৮ নম্বর শাটলার সিন্ধু বিশ্বের সাত নম্বরে থাকা চিনের হান ইউকে হারিয়ে শেষ আটে গেলেন।

Denmark Open 2024

প্রথম গেম তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। যদিও সেটি ১৮-২১ ব্যবধানে হেরে যান সিন্ধু। তবে শেষ দুটি গেম সিন্ধু জিতে নেন ২১-১২ ও ২১-১৬ ব্যবধানে। এই দ্বৈরথটি চলে ১ ঘণ্টা তিন মিনিট। গত মে মাসে মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে হানকে হারিয়েছিলেন সিন্ধু। তারপর এই প্রথম বিশ্বের প্রথম দশে থাকা কাউকে হারালেন সিন্ধু।

অরূপ শ্রীধর ও লি হিউন-ইলের কাছে এখন প্রশিক্ষণ নিচ্ছেন সিন্ধু। এদিনের জয়ের সৌজন্যে হানের বিরুদ্ধে তাঁর পারস্পরিক দ্বৈরথের ফলাফল আরও উন্নত হলো। আটটি দ্বৈরথে সিন্ধু জিতেছেন সাতটিতে, হার ১টিতে। গত এপ্রিলে হান ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে সিন্ধুকে পরাস্ত করেছিলেন।

চলতি বছরে এই নিয়ে তৃতীয় কোনও ইভেন্টের শেষ আটে গেলেন সিন্ধু। ফ্রেঞ্চ ওপেন ও স্পেনের মাদ্রিদ মাস্টার্সে কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছেছিলেন। মে মাসে জেতেন মালয়েশিয়া মাস্টার্স খেতাব।

২০১৫ সালে ডেনমার্ক ওপেন জিতেছিলেন সিন্ধু। কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতা ইন্দোনেশিয়ার গ্রেগরিয়া মারিস্কা তুনজুং। তুনজুংয়ের বিরুদ্ধে দ্বৈরথে সিন্ধু এগিয়ে ১০-২ ব্যবধানে। তবে বছরখানেক ধরে তাঁরা একে অপরের মুখোমুখি হননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+