দুটি এফআইআরে দশটি শ্লীলতাহানির বিস্ফোরক অভিযোগ ব্রিজ ভূষণের বিরুদ্ধে
ক্রমশই চাপ বাড়ছে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ দেশের শীর্ষ কুস্তিগীররা ভারতের কুস্তি ফেডারেশনের প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এবং তাঁকে গ্রেফতারের দাবিতে আন্দোলন শুরু করেছেন। এবার তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের সঙ্গে অশালীন ব্যবহারের ১০টি ঘটনার বিস্ফোরক তথ্য উঠে এল।
এই পরিস্থিতিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এল ব্রিজ ভূষণের বিরুদ্ধে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে কীভাবে মহিলা কুস্তিগীরদের সঙ্গে চূড়ান্ত আশালীন ব্যবহার করতেন ব্রিজ ভূষণ।

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে দায়ের করা দুটি এফআইআর-এ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও ১৫টি যৌন হয়রানির ঘটনা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ১০টি অনুমতি ছাড়াই শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার মত গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রথম এফআইআরে ছয়জন প্রাপ্তবয়স্ক কুস্তিগীরের ব্রিজভূষণের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এনেছেন। ছয়জন প্রাপ্তবয়স্ক কুস্তিগীর সম্পর্কিত এফআইআর-এ সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। এফআইআর-এ বেশিরভাগ মহিলা কুস্তিগীর বলেছেন যে ব্রিজভূষণ শরণ সিং তাদের ফিটনেস পরীক্ষা করার অজুহাতে স্তন এবং পেটে হাত দিতেন।

দ্বিতীয় এফআইআরটি নাবালিকা এক কুস্তিগীরের বাবার অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। বাবার মাধ্যমে পুলিশের কাছে অভিযোগকারী নাবালিকার জানিয়েছেন, 'তাকে শক্ত করে ধরে, ছবি তোলার নামে ( ব্রিজ ভূষণ শরণ সিং) কাছে টানার চেষ্টা করেন, তার কাঁধ চেপে ধরে ইচ্ছাকৃতভাবে তার স্তন স্পর্শ করে।'
একইসঙ্গে উল্লেখ করা হয়েছে, 'নাবালিকা ওই কুস্তিগীর অভিযুক্ত ব্রিজ ভূষণকে স্পষ্টভাবে জানিয়েছিলেন তিনি কোনও ধরণের শারীরিক সম্পর্ক করতে আগ্রহী নন তাঁর সঙ্গে এই ধরণের ব্যবহার বন্ধ করা হোক।'
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে আইপিসির ৩৫৪, ৩৫৪ এ, ৩৫৪ ডি, ৩৪ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে এক থেকে তিন বছরের কারাদণ্ড হতে পারে ব্রিজভূষণের। গত ২৮ এপ্রিল, উত্তর প্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। যদিও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মাত্র একাবারই জেরা করা হয়েছে ব্রিজ ভূষণকে।

তাঁর বিরুদ্ধে শাস্তির দাবিতে ক্রমেই আন্দোলনকে শক্তিশালী করছেন কুস্তিগীররা, তাঁদের সঙ্গে বর্তমানে যোগ দিয়েছে কিষান মোর্চাও। দেশ জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন হচ্ছে। যদিও নিজের অবস্থানে অনড় উত্তরপ্রদেশের বিজেপি নেতা। নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন ব্রিজ ভূষণ।












Click it and Unblock the Notifications