Brij Bhushan Sharan Singh: বিপাকে ব্রিজ ভূষণ, যৌন নির্যাতনের ৫ মামলায় চার্জ গঠনের নির্দেশ আদালতের
Brij Bhushan Sharan Singh: বিপাকে বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।
আদালতের এই নির্দেশকে অবশ্য স্বাগত জানিয়েছেন ব্রিজ ভূষণ। তাঁকে এবার লোকসভা নির্বাচনের টিকিট দেয়নি বিজেপি, প্রার্থী করা হয়েছে তাঁর পুত্রকে। আদালতের নির্দেশকে আইনি পথেই মোকাবিলার ইঙ্গিত দেন ব্রিজ।

ব্রিজ ভূষণের বিরুদ্ধে ৬ মহিলা কুস্তিগীর যৌন নির্যাতনের অভিযোগ তুলে মামলা করেছিলেন। আদালতের নির্দেশ ব্রিজ ভূষণের বিরুদ্ধে ২১ মে চার্জ গঠন করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, ৬টি মামলার মধ্যে পাঁচটিতে ব্রিজ ভূষণের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য যাবতীয় তথ্য-প্রমাণ রয়েছে।
পাঁচটি মামলায় ভারতীয় সংবিধানের ৩৫৪ ও ৩৫৪এ ধারায় এবং ২টি মামলায় ৫০৬ ধারা অনুযায়ী চার্জ গঠনের নির্দেশ দিয়েছে আদালত। একটি মামলা খারিজ করে দেওয়া হয়েছে। ব্রিজ ভূষণ সংবাদমাধ্যমকে বলেন, একটি বাদে আদালত পাঁচটি মামলায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছে। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমার জন্য দরজা খুলে গেল।
#WATCH | On Delhi's Rouse Avenue Court ordered framing of charges against him, BJP MP Brij Bhushan Sharan Singh says, "Prima facie the court has framed the charges today. Except for one case, they have framed charges in the remaining cases. I welcome the decision of the judiciary… https://t.co/UadAOtUYAD pic.twitter.com/uvFkBor4qx
— ANI (@ANI) May 10, 2024
গত ১৮ এপ্রিল আদালতে রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। কিন্তু ২০২২ সালে ৭ সেপ্টেম্বর ভারতীয় কুস্তি ফেডারেশনের দফতরে তাঁর উপস্থিতি নিয়ে আরও তদন্ত চেয়ে আবেদন জানিয়েছিলেন ব্রিজ ভূষণ। গত ২৬ এপ্রিল সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর ৭ মে রায় ঘোষণার দিন ধার্য করেছিল আদালত।
তবে সেদিনও রায় ঘোষণা হয়নি। আদালতের তরফে বলা হয়, অর্ডার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তা ঘোষণা করা হবে ১০ মে, অর্থাৎ আজ। উল্লেখ্য, গত বছরের জুন মাসে মহিলা কুস্তিগীরদের আনা যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে ব্রিজ ভূষণের বিরুদ্ধে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে চার্জশিট দিয়েছিল দিল্লি পুলিশ। সেই চার্জশিটে ব্রিজ ভূষণকে ভারতীয় সংবিধানের ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪ডি ও ৫০৬ ধারায় অভিযুক্ত করা হয়।












Click it and Unblock the Notifications