Olympics 2036: মুম্বই-আহমেদাবাদ নয়, ভারতে অলিম্পিক্স আয়োজনের দৌড়ে এগিয়ে ইতিহাসের স্মৃতি বিজড়িত দুই শহর!
২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের জন্য বিড করেছে ভারত। কয়েক সপ্তাহ আগেই জানা গিয়েছিল ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনে জন্য ঝাঁপাবে ভারত। ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চেয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। শুধু ওই বছরের অলিম্পিক্স নয়, তার সঙ্গে প্যারালিম্পিক্সও আয়োজন করতে চায় ভারত।
এখন প্রশ্ন হচ্ছে ভারত কোন শহরকে সামনে রেখে অলিম্পিক্স নিয়ে আসার চেষ্টা চালাবে?, প্রাথমিকভাবে নাম উঠে এসেছিল আহমেদাবাদ এবং মুম্বইয়ের। কারণ আহমেদাবাদ নরেন্দ্র মোদীর নিজের রাজ্য সেখানে খেলাধুলার বিরাট মাপের পরিকাঠামো তৈরি করা হয়েছে। পাশাপাশি মুম্বই ভারতের বাণিজ্যিক রাজধানী। এই দুটো শহরের অলিম্পিক্স আয়োজনের জন্য এগিয়েছিল।

তাজমহল ভারতের অন্যতম সিম্বল বলা যেতেই পারে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি সারা বিশ্বের কাছে তাজমহল অত্যন্ত পরিচিত একটি পর্যটন কেন্দ্র। দিল্লি এবং তার সন্নিহিত অঞ্চলে ও আগ্রাতে অলিম্পিক্স আয়োজন করলে তাজমহলকে অনেক বেশি ব্র্যান্ডিং করতে পারবে ভারত। সেক্ষেত্রে অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে। এই কথায় মাথায় রেখে আহমেদাবাদ মুম্বই নয় দিল্লির দিকে ঝঁুকছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। একইসঙ্গে দিল্লি ও আগ্রাতে যৌথভাবে আয়োজনের কথা ভাবছে কেন্দ্র।
ভারতের প্রতিযোগিতা কঠিন হতে পারে, ভারত ছাড়াও ২০৩৬ অলিম্পিকের জন্য আরও বেশ কয়েকটি দেশ বিড করেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ আগেই জানিয়েছেন, ২০৩৬ অলিম্পিক আয়োজনের দাবিদার দেশের সংখ্যা ১০টিরও বেশি।
ভারত ছাড়াও ইন্দোনেশিয়া, কাতার, সৌদি আরব সহ এশিয়ার একাধিক দেশই বিড করতে চলেছে। তবে এশিয়ার সঙ্গে লড়াইয়ে নেমেছে আফ্রিকাও। ভারতের লড়াইকে কঠিন করে আগামী ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনে উদ্যোগী মিশরও।
২০২৮-র অলিম্পিক হতে চলেছে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। অস্ট্রেলিয়ার ব্রিসবেন ২০৩২ সালের অলিম্পিক্স আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ইন্দোনেশিয়া, ভারতের মতো তুরস্কের পাশাপাশি কাতার এবং সৌদি আরব সহ ২০৩৬ সালের অলিম্পিক্সের জন্য বিড করতে আগ্রহী। যদি শেষ পর্যন্ত দেশের মাটিতে অলিম্পিক্স আয়োজন করা যায়, সেক্ষেত্রে তৈরি হবে নতুন ইতিহাস।












Click it and Unblock the Notifications