প্রো কবাডিতে গুজরাট জায়ান্টসকে হারিয়ে ফের শীর্ষে দাবাং দিল্লি কেসি! বেঙ্গল ওয়ারিয়র্সের ম্যাচ স্থগিত

প্রো কবাডিতে আজ দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আয়োজক মশাল স্পোর্টসের তরফে বেঙ্গল ওয়ারিয়র্স বনাম তেলুগু টাইটান্স ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে জানানো হয়, এটি আজ অনুষ্ঠিত হবে না। ম্যাচটি পিছিয়ে দেওয়া হচ্ছে, পরবর্তী সূচি পরে ঘোষণা করা হবে। যদিও এদিনের অপর ম্যাচে গুজরাট জায়ান্টসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ফের দখল করেছে দাবাং দিল্লি কেসি।

প্রো কবাডিতে গুজরাট জায়ান্টসকে হারিয়ে শীর্ষে দাবাং দিল্লি

(ছবি- প্রো কবাডি টুইটার)

বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে শেরাটন গ্র্যান্ডে আজ দাবাং দিল্লি কেসি ৪১-২২ ব্যবধানে চূর্ণ করেছে গুজরাট জায়ান্টসকে। দাবাং দিল্লি কেসির হয়ে ৮ পয়েন্ট নিশ্চিত করেন অলরাউন্ডার বিজয়। অলরাউন্ডার সন্দীপ নারওয়াল ও রেইডার আশু মালিকের সংগ্রহ ৬ পয়েন্ট করে। গুজরাটের রেইডার প্রদীপ কুমার ৭ পয়েন্ট নিশ্চিত করেন।

এদিনের ম্যাচের ফলের নিরিখে ১৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করল দাবাং দিল্লি কেসি। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নীচ থেকে ২ নম্বর অর্থাৎ একাদশ স্থানে রইল গুজরাট জায়ান্টস। প্রথম ছয়ে বাকি যারা রয়েছে তারা হলো বেঙ্গালুরু বুলস, পাটনা পাইরেটস, হরিয়ানা স্টিলার্স, ইউ মুম্বা ও বেঙ্গল ওয়ারিয়র্স। কাল পাটনা পাইরেটস খেলবে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের বিরুদ্ধে। বেঙ্গালুরু বুলস তামিল থালাইভাসের বিরুদ্ধে জিতে ফের শীর্ষস্থান দখল করতে মুখিয়ে থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+