D Gukesh: গুকেশের সাফল্য সম্পূর্ণ স্বচ্ছ, রাশিয়ার দাবি খারিজ করে দিলেন ফিডে প্রেসিডেন্ট
বিশ্ব দাবায় চ্যাম্পিয়ন হয়ে খবরের শিরোনামে ডি গুকেশ। বিশ্বের সর্ব কনিষ্ঠ দাবাড়ু হিসেবে ফিডে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছেন ডি গুকেশ। কিন্তু গুকেশ চ্যাম্পিয়ন হওয়ার পর কাদা ছেটানো হয়েছে রাশিয়ান দাবা ফেডারেশনের পক্ষ থেকে। ডি লিরেনের শেষ দিনে ভুল করা সন্দেহ প্রকাশ করে গুকেশের সাফল্যকেই ছোট করে করতে চেয়েছে রাশিয়া।
তবে গুকেশের সাফল্য এবং কৃতিত্ব যে কোনও অংশে কম নয় তা স্পষ্ট করে দিলেন ফিডে প্রেসিডেন্ট আর্কাডি দোরকোভিচ। টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে ফিডে প্রেসেডেন্ট রাশিয়ানদের তোলা যাবতীয় অভিযোগকে খারিজ করে দিয়েছেন। একইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন ভুল মানু মাত্রই হয়, ফলে এটা নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই।

গুকেশ চ্যাম্পিয়ন হওয়ার পর গুরুতর অভিযোগ তুলেছিব রাশিয়া। রাশিয়ার দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট আন্দ্রেই ফিলাতোভের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরেছেন লিরেন। এর জন্য তদন্ত করার আবেদনও করা হবে বলেও জানানো হয়েছে। তঁার বক্তব্য, শেষ গেমে যেভাবে হেরেছেন চিনের লিরেন তা অত্যন্কত সন্দেহজনক। লিরেনের থেকে এমন ভুল আশা করা যায় না।
এই প্রসঙ্গে ফিডে প্রেসিডেন্ট বলেছেব, ক্রীড়াবিদদের ভুল হতেই পারে। ফুটবল খেলায় অনেক সময় গোল হয় আবার গোল হয় না। ফুটবলাররা যেমন গোল করেন তেমনই গোল মিসও করেন। প্রতিপক্ষের ভুল সব সময়ই অন্য পক্ষ কাজে লাগাতে চাইবে। সেটাই গুকেশ করেছে। গুকেশ অনবদ্য পারফরফরম্যান্স করেছে।
১৩টি গেম শেষে গুকেশ ও লিরেনের পয়েন্ট সমান ছিল। সেক্ষেত্রে ফাইনাল ম্যাচে ফল না হলে ম্যাচ গড়াত টাইব্রেকারে। কিন্তু ৫৫তম চালে মারাত্মক ভুল করে ফেলেন চিনের বিশ্ব চ্যাম্পিয়ন। লিরেনের এমন ভুল দেখে কিছুটা অবাক হয়ে যান গুকেশও। কিন্তু যতক্ষণে লিরেন ভুল বোঝেন, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ফলে শেষ রাউন্ডে জিতে চ্যাম্পিয়ন হয়ে যান গুকেশ।
উল্লেখ্য চ্যাম্পিয়ন হওয়ার জন্য ১১ কোটি টাকার পুরস্কার জিতেছেন গুকেশ। তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে আরও ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications