এবার নাকি যমজ,সি আর সেভেন কী বলছেন,নতুন সন্তানদের কী মুখ দেখবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
এই মুহূর্তে বড় ছেলের সঙ্গে অজ্ঞাত ছুটিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এই সপ্তাহের শেষেই বিশেষ চমক দেবেন সিআর সেভেন, কী সেই চমক, দেখতে থাকুন।
সুস্থ আছেন রোনাল্ডোর যমজ সন্তান। চমকে উঠবেন না সিআর সেভেনের পারিবারিক সূত্রে জানা গেছে ফের বাবা হয়েছেন পর্তুগিজ তারকা স্ট্রাইকার। প্রথম সন্তানের মত এবারের যমজ সন্তানরাও সারোগেটেড। অর্থাৎ অজানা মাতৃগর্ভে বড় হয়েছেন ক্রিশ্চয়ানো রোনাল্ডোর এই সন্তানরাও। রোনাল্ডোর মা ডোলোরেস অ্যাভিয়েরো
সন্তানদের জন্মের সময় হাজির ছিলেন মার্কিন মুলুকে। পর্তুগিজ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে রোনাল্ডোর যমজ সন্তানরা ভাল আছেন। যমজের একটি মেয়ে এবং অন্যটি ছেলে, নাম এভা ও মাতেও। এই দুই সন্তানের জন্মদাত্রী এখনও পর্যন্ত মার্কিন মুলুকেই আছেন।
তবে বাবা রোনাল্ডো এখনও নিজের নতুন সন্তান যুগলের মুখ দেখননি। সূত্রের খবর চিকিৎসক অনুমতি দিলেই যমজদের দেখতে যাবেন রোনাল্ডো। এদিকে সংবাদমাধ্যম রোনাল্ডোর সন্তান নিয়ে উত্তাল হলেও রিয়াল মাদ্রিদ তারকার মুখে কিন্তু কুলুপ। তাঁর পক্ষ থেকে কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি।

গোপন ছুটির ডেস্টিনেশনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রকে নিয়ে চুটিয়ে ছুটি উপভোগ করছেন। রোনাল্ডো জুনিয়রের থেকে তাঁর যমজ ভাই-বোন প্রায় সাত বছরের ছোট। তবে এবারও কে সন্তানদের জন্ম দিলেন তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে।

এদিকে ক্রিশ্চয়ানো রোনাল্ডোর সাম্প্রতিক গার্লফ্রেন্ড জর্জিনাও সন্তানসম্ভবা অবস্থায় ছবি পোস্ট করেছন সোশ্যাল মিডিয়ায়। যা নিয়েও বাজার সরগরম। সিআর সেভেন কিছুদিন আগে নিজের অন্তরঙ্গমহলে জানিয়েছিলেন তাঁর বড় ছেলের সঙ্গী হিসেবে ভাই-বোন দরকার। এমনকি রোনাল্ডোর মা নাকি এই বিষয়ে জোর দিয়েছিলেন। তাই ক্রিশ্চিয়ানো জুনিয়রের জন্য রোনাল্ডোর নতুন উপহার। এদিকে রোনাল্ডো সহ গোটা পরিবার উচ্ছ্বসিত হয়ে আছেন নতুন সদস্যদের দেখার জন্য।












Click it and Unblock the Notifications