Covid-19: 'গ্রেটেস্ট শো অন দ্য আর্থে' করোনা থাবা! বাড়ছে সংক্রমণ, সতর্ক হতে বলল WHO
Covid-19: প্যারিসে 'গ্রেটেস্ট শো অন দ্য আর্থ'-এ করোনার থাবা। অন্তত ৪০ জন অ্যাথলিট করোনা আক্রান্ত বলে জানা যাচ্ছে। যা নিয়ে বাড়ছে উদ্বেগ। আর এর মধ্যেই আরও আশঙ্কার কথা শোনাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO। হু-এর দাবি, করোনা ভাইরাস এখনও ছড়াচ্ছে।
এই অবস্থায় দেশগুলিকে প্রতিরোধের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি অলিম্পিকের উদ্যোক্তাদেরও সতর্ক থাকার কথা বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। গোটা বিশ্বের নজরে এখন প্যারিসের অলিম্পিকে। আর সেখানেই করোনার থাবা (Covid-19) ।

যে ৪০ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে তাঁদের মধ্যে বেশ কয়েকজন হাই-প্রোফাইল অ্যাথলিটও রয়েছেন বলে জানা যাচ্ছে। করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটিশ সাঁতারু অ্যাডাম প্যাটি (Adam Peaty)। সম্প্রতি ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রুপো জিতেছিলেন তিনি। আর এরপরেই টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যাচ্ছে। তাঁর সহকর্মীরা জানাচ্ছেন, অ্যাডাম খুব একটা স্থিতিশীল নন।
তালিকায় রয়েছেন লানি পালিস্টার (Lani Pallister)। পদক জয়ের আশা নিয়ে অস্ট্রেলিয়া থেকে প্যারিসে এসেছিলেন। কিন্তু হঠাৎ করেই অসুস্থতা অনুভব করেন। আর এরপরেই মহিলা ১৫০০এম ফ্রি-স্টাইল থেকে নাম তুলে নেন লানি। অলিম্পিক ভিলেজে তিনি আপাতত নিজেকে ঘরের মধ্যে আইসোলেশনে রেখেছেন বলে জানা যাচ্ছে। কারও সঙ্গে বিশেষ দেখা করছেন না বা কথা বলছেন না বলে জানা যাচ্ছে।
WHO-এর মহামারী এবং মহামারী প্রস্তুতি সংক্রান্ত বিভাগের ডিরেক্টর মারিয়া ভ্যান কেরখোভ জানিয়েছেন, মোট ৮৪টি দেশ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। আর তা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, কোভিড-১৯-এর নয়া ভ্যারিয়েন্ট SARS-CoV-2 ভাইরাসের উপস্থিতি রয়েছে। অর্থাৎ বাড়ছে সংক্রমণ। শতাংশের বিচারে কয়েক সপ্তাহ ধরেই সেই হার বাড়ছে। যা অ্যালার্মিং বলছেন বিজ্ঞানীরা।
এছাড়াও বর্জ্য জলের ওপর নজরদারি চালানো হচ্ছে। যা থেকে সাধারণত দুই বা তিন সপ্তাহ আগেই ইঙ্গিত পাওয়া যায়। তা থেকে বোঝা যাচ্ছে যে SARS-CoV-2-এর হার দুই থেকে ২০ গুণ বেশি হতে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর আরও বলেন, "এটি তাৎপর্যপূর্ণ কারণ ভাইরাসটি ক্রমাগত পরিবর্তিত হতে থাকে, যার ফলে আমাদের গুরুতর ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়।
তিনি আরও উল্লেখ করেছেন, সাম্প্রতিক কালে ঠাণ্ডা বা গরম নির্বিশেষে, সব ক্ষেত্রেই অনেক দেশেই কোভিড-১৯- বেড়েছে। ছাড় পায়নি অলিম্পিকও। কমপক্ষে ৪০ জন অ্যাথলিট আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। WHO সতর্ক করে বলেছে যে, প্রত্যেকের কোভিডের টিকা নেওয়া প্রয়োজন। বিশেষ করে যাদের ঝুঁকি বেশি তাদের সাবধানে থাকার কথা বলা হয়েছে। আরও জানানো হয়েছে যে করোনার ভ্যাকসিনের পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিলে কার্যকারিতা বাড়বে আরও।












Click it and Unblock the Notifications