Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কমনওয়েলথ গেমসের কুস্তিতে সোনার দৌড় অব্যাহত ভারতের, এবার জিতলেন রবি, নবীন ও ভিনেশ

কমনওয়েলথ গেমসের নবম দিনে কুস্তিতে ভারতের সোনার দৌড় অব্যাহত। আজ পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে সোনা জিতলেন রবি কুমার। টেকনিক্যাল সুপিরিয়রিটিতে ১০-০ ব্যবধানে তিনি হারালেন নাইজেরিয়ার এবিকেউইনিমো ওয়েলসনকে। এটি এবারের গেমসে কুস্তিতে ভারতের চতুর্থ সোনা। এপপর কুস্তির পঞ্চম তথা ভারতের ১১তম সোনাটি নিশ্চিত করেন ভিনেশ ফোগাট। এদিনই কুস্তিতে ভারতের সোনার হ্যাটট্রিক সারেন নবীন। তিনি হারিয়ে দেন পাকিস্তানের প্রতিপক্ষকে।

কমনওয়েলথ গেমসের কুস্তিতে জোড়া সোনা

রবি দাহিয়া তিনবারের এশীয় চ্যাম্পিয়ন। গত বছর টোকিও অলিম্পিকেও তিনি রুপো জিতেছিলেন। রবি আজ কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের সুরজ সিংকে ১০-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। সেমিফাইনালে তিনি হারান পাকিস্তানের আলি আসাদকে। জয়ের ব্যবধান ১৪-৪। তারপর ফাইনালে দুরন্ত জয়ের সৌজন্যে সোনা নিশ্চিত করেন রবি।

মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫৩ কেজি নরডিক সিস্টেমে নেমেছিলেন ভিনেশ ফোগাট। প্রথমে তিনি হারান নাইজেরিয়ার মার্সি বোলাফুনোলুয়া আদেকুওরোয়েকে। জয়ের ব্যবধান ছিল ৬-০। এরপর তিনি ২-০ ব্যবধানে হারিয়ে দেন কানাডার সামান্থা স্টুয়ার্টকে। সেই জয়ের সৌজন্যে পদক নিশ্চিত করে ফেলেন ভিনেশ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী সামান্থাকে হারাতে মাত্র ৩৬ সেকেন্ড সময় নেন ভিনেশ। এরপর তৃতীয় বাউটে তিনি হারান শ্রীলঙ্কার চামোদিয়া কেশানীকে। খেলার ফল ৪-০। ২০১৪ সালে গ্লাসগো ও ২০১৮ সালে গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভিনেশ যথাক্রমে ৪৮ ও ৫০ কেজি বিভাগে সোনা জিতেছিলেন। ২০১৮ সালে জার্কাতা এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন ভিনেশ।

নবীন আজ কুস্তিতে তৃতীয় তথা সবমিলিয়ে ষষ্ঠ সোনাটি এনে দিলেন। পুরুষদের ১/৮ ফাইনালে তিনি ১৩-৩ ব্যবধানে হারিয়েছিলেন নাইজেরিয়ার প্রতিপক্ষকে। কোয়ার্টার ফাইনালে তিনি ১০-০ ব্যবধানে হারিয়ে দেন সিঙ্গাপুরের প্রতিপক্ষকে। সেমিফাইনালে ইংল্যান্ডের কুস্তিগীরের বিরুদ্ধে তিনি জয় ছিনিয়ে নেন ১২-১ ব্যবধানে। এরপর ফাইনালে মহম্মদ শরিফ তাহিরকে ৯-০ ব্যবধানে হারিয়ে তিনি সোনা নিশ্চিত করেন। দীপক পুনিয়ার পর নবীন পাকিস্তানের কুস্তিগীরকে হারিয়ে সোনা জিতলেন। তাঁর এই সোনা জয়ের সুবাদে ভারত এবারের গেমসে এখনও অবধি ১২টি সোনা জিতল।

মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন পূজা গেহলট। স্কটল্যান্ডের ক্রিস্টেল লেমোফ্যাক লেটচিডজিওতে তিনি হারিয়েছেন ১২-২ ব্যবধানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+