আর্জেন্তিনাকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকা জয়ী চিলি
ইস্ট রাদারফোর্ড (নিউ জার্সি), ২৭ জুন : ফের কোপা আমেরিকা ফাইনালে জয়ী চিলি। টাইব্রেকারে আর্জেন্তিনাকে ৪-২ গোলে হারিয়ে টানা দুবার জয়ী হল চিলি। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। এই নিয়ে তিনবার ফাইনালে গিয়েও হার হল আর্জেন্তিনার।
খেলার শুরুর প্রথমার্থ গোলশূন্য হয়। প্রথমার্ধেই লাল কার্ড দেখেন চিলির দিয়াজ। লাল কার্ড দেখেন আর্জেন্তিনার রোহোও। এরপরই ১০ জন খেলোয়াড় নিয়েই খেলে দু'দল। নির্ধারিত সময়ের শেষে দু'দলই ছিল গোলশূন্য। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়।

অতিরিক্ত সময়ের খেলাও গোলশূন্য থাকায়, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এর পর টাইব্রেকার শুরু হয়।
- চিলির তরফে প্রথম পেনাল্টি শট খেলতে যান ভিদাল। গোলরক্ষক ছিলেন রোমেরো। চিলির প্রথম গোলটি আটকে দেন গোলরক্ষক। স্কোর হয় ০-০।
- আর্জেন্তিনার তরফে প্রথম শট নিতে আসেন মেসি। তিনি গোল দিতে ব্যর্থ হন। স্কোর তখনও ০-০।
- এরপর চিলির হয়ে কাস্তিলো পেনাল্টি শট নিতে আসেন। তিনি সফলভাবে গোল করেন। স্কোর হয় ১-০।
- এরপর আর্জেন্তিনার হয়ে সফল পেনাল্টি শট নেন মাস্কারেনো। স্কোর দাঁড়ায় ১-১।
- এরপর চিলির চার্লস আরাঙ্গুইজ সফল গোল করেন। স্কোর দাঁড়ায় ২-১।
- এরপর সার্জিও অ্যাগুয়েরো আর্জেন্তিনার হয়ে সফল গোল করেন। স্কোর হয় ২-২।
- এরপর চিলির হয়ে গোল করে জিন বিউসেজোর। স্কোর হয় ৩-২।
- এরপর পেনাল্টি শট নিতে এসে গোল দিতে ব্যর্থ হন আর্জেন্তিনার লুকাস বিগলিয়া। স্কোর হয় ৩-২।
- এরপর ফ্রান্সিসকো সিলভা চিলির হয়ে চূড়ান্ত গোলটি করে চিলির জয় করেন। খেলা শেষে স্কোর হয় ৪-২।
copa america 2016 football argentina chile champion sports lionel messi কোপা আমেরিকা ২০১৬ ফুটবল আর্জেন্টিনা চিলি খেলা লিওনেল মেসি
Read in English: Chile stun Argentina to win Copa America












Click it and Unblock the Notifications