Chess: দাবা ম্যাচে বিরাট বিতর্ক! খেলার আগে বৈশালীর সঙ্গে হাতই মেলালেন না উজবেকিস্তানের প্রতিযোগী
দাবা ম্যাচে ধর্মীয় বিতর্ক! মহিলা দাবাড়ুর সঙ্গে করমর্দন করলেন না পুরুষ দাবাড়ু। ধর্মীয় বিতর্কের রেশ এবার দেখা গেল দাবার ম্যাচেও। টাটা স্টিল আয়োজিত দাবা টুর্নামেন্টের ম্যাচ মুখোমুখি হয়েছিলেন ভারতীয় মহিলা দাবাড়ু বৈশালী রমেশবাবু এবং উজবেকিস্তানের নোদিরবেক ইয়াকুববোয়েভ। কিন্তু ম্যাচের শুরুতেই বিতর্কে সুত্রপাত হল।
সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ম্যাচ শুরুর আগেই ভারতীয় মহিলা দাবাড়ু বৈশালী রমেশবাবুর সঙ্গে করমর্দন করতে আপত্তি করেন উজবেকিস্তানের নোদিরবেক ইয়াকুববোয়েভ। ভারতীয় মহিলা দাবাড়ুর সঙ্গে হাত না মিলিয়ে বিতর্কের সূত্রপাত করেছেন উজবেকিস্তানের প্রতিযোগী।

সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ভিডিওতে দেখা গিয়েছে আগে থেকেই নিজের আসনে বসেছিলেন ভারতীয় মহিলা প্রতিযোগী বৈশালী। এরপর সেখানে এসে উপস্থিত হন উজবেকিস্তানের প্রতিযোগী। খেলার স্পিরিট অনুসারী বৈশালী আগত প্রতিযোগীর জন্য নিজের হাত এগিয়ে দেন কিন্তু উজবেকিস্তানের দাবাড়ু। নিজের হাত মেলাতে অস্বীকার করেন উজবেকিস্তানের পুরুষ দাবাড়ু। তিনি যে ইশারা করে বলেন না ঠিক আছে।
এই ঘটনার স্বভাবতই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন বৈশালী। সেটা ভিডিওতে তাঁর শরীরী ভাষা দেখে স্পষ্ট। এরপর অবশ্য খেলা শুরু হয়। এই খেলায় সহজেই উজবেকিস্তানের প্রতিযোগী বিরুদ্ধে জয় পান বৈশালী। কিন্তু খেলা শেষ হওয়ার পর প্রশ্ন উঠে কেন বৈশালীর সঙ্গে হাত মেলালেন না উজবেকিস্তানের পুরুষ দাবাড়ু?
তিনি অবশ্য এরপর নিজের সোশ্যাল মিডিয়ায় সাফাই দিয়ে লিখেছেন, আমি মহিলাদের সম্মান করি। কিন্তু এই বিষয়টি নিয়ে আমি সবাইকে জানাতে চাই যে ধর্মীয় কারণেই আমি অন্য মহিলাকে স্পর্শ করিনা। বৈশালী এবং তাঁর ভাই প্রজ্ঞানন্দকে আমি সম্মান করি। যদি আমি কাউকে অসম্মান করে থাকি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি।
A renowned Uzbek chess Grandmaster, Nodirbek, refused to shake hands with India's Women's Grandmaster Vaishali.
— Ayushh (@ayushh_it_is) January 27, 2025
Does religion influence sports? However, he was seen shaking hands with other female players earlier. pic.twitter.com/fGR61wvwUP
ধর্মীয়ভাবে উজবেকিস্তানের নোদিরবেক ইয়াকুববোয়েভ একজন মুসলিম ধর্মালম্বী মানুষ। এই প্রসঙ্গে তিনি আরও লিখেছেন আমি কখনোই কাউকে হাত মেলানোর জন্য জোর করি না এটা তাদের নিজস্ব ব্যাপার ম্যাচের আগে বৈশালী সঙ্গে আমার হাতজোড় করে নমস্কার করার ইচ্ছা ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি কোন এক কারণে। তাই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। আমি মহিলাদের হিজাব বা বোরখা পরার বিষয় কখনো কাউকে জোর করতে পারি না এটা তাদের ব্যক্তিগত বিষয়।
সব মিলিয়ে একটা সাধারণ দাবা ম্যাচে করমর্দন না করাকে কেন্দ্র করে বিরাট বিতর্কের সৃষ্টি হল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications