WFI Elections: ব্রিজভূষণের অনুরোধ রাখতে গিয়ে বিপাকে পড়লেন সঞ্জয় সিং, নির্বাসন কাণ্ডের নেপথ্যেও বিজেপি‌ সাংসদ

বৃহ্স্পতিবারই ভারতীয় কুস্তি ফেডারেশনে নির্বাচন হয়। বিভিন্ন পদে নির্বাচিত হন নতুন সদস্যরা। কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি হন সঞ্জয় সিং। তবে রবিবার সেই গোটা ফেডারেশনের নতুন কমিটিকেই সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। জানানো হয়েছে, ভারতীয় কুস্তি ফেডারেশন নিয়ম লঙ্ঘন করেছে। এর নেপথ্যে উঠে আসছে ব্রিজভূষণ শরণ সিংয়ের নাম।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ব্রিজ ভূষণ শরণ সিং সংস্থার সদ্য নির্বাচিত সভাপতি সঞ্জয় সিংয়ের কাছে একটি 'অনুরোধ' করেছিলেন যাতে জাতীয় অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতা তাঁর নিজস্ব ঘাঁটি গোন্ডায় অনুষ্ঠিত হয়। এই অনুরোধ পাওয়ার কয়েক মিনিটের মধ্যে সঞ্জয় সিং উত্তরপ্রদেশের গোন্ডায়, ব্রিজ ভূষণের ঘাঁটিতেই ২৮-৩০ প্রতিযোগিতার তারিখ এবং স্থান ঘোষণা করে দেন।

WFI Elections

কিন্তু কমিটিতে আলোচনা না করে এইভাবে কোনও প্রতিযোগিতার স্থান ও দিনক্ষণ ঘোষণা করা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধে। এরই ফলে ফেডারেশনের নতুন কমিটিকে বহিষ্কারের মতো কড়া পদক্ষেপ নিয়েছে ক্রীড়া মন্ত্রক।প্রেম চাঁদ লোচাব, যিনি গত কুস্তি ফেডারেশেনর সাধারণ সচিব নির্বাচিত হয়েছেন, তিনি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (আইওএ) একটি চিঠি পাঠিয়েছেন যে সিং তাকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচনের ফল ঘোষণার পরই ফের প্রতিবাদে সরব হয়েছেন আন্দোলনকারী কুস্তিগীররা। ফল ঘোষণার পরই সাক্ষী মালিক কুস্তি ছাড়ার কথা ঘোষণা করেন।যদিও নতুন সভাপতি সঞ্জয় সিংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও উড়িয়ে দিয়েছেন ব্রিজভূষণ।

সোমবার সকালে তিনি ফের বলেন, 'গতকাল যা বলেছি, আজও সেটাই বলছি। আমি কুস্তি এবং কুস্তি সম্পর্কিত রাজনীতি থেকে অবসর নিয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে যদি দেখা করি, আমি কুস্তি নিয়ে আলোচনা করব না। সঞ্জয় সিং তার কাজ করুক, আমি আমার কাজ করছি। নির্বাসনের ইস্যুটি সরকার এবং নির্বাচিত ফেডারেশনের মধ্যে, এর মধ্যে আমার কিছু করার নেই।'

রবিবার দুপুরেই বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিজভূষণ শরণ সিং। দলের সর্বভারতীয় সভাপতির কাছে নিজের বক্তব্য জানিয়েছেন বিতর্কিত কর্তা ও বিজেপি সাংসদ। তবে ব্রিজ ভূষণ যতই হাত ধুয়ে ফেলার চেষ্টা করুন না কেন, তাঁকে নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না।

অন্যদিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারেন নতুন সভাপতি সঞ্জয় সিং। সব মিলিয়ে কুস্তিতে ফের জটিলতা তৈরি হতে চলেছে। কুস্তি ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য আইওএ-র পক্ষ থেকে একটি অ্যাড হক কমিটি গঠন করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+