Brij Bhushan Sharan Singh: হাজার পাতার চার্জশিট দিল্লি পুলিশের, পকসোয় স্বস্তি ব্রিজ ভূষণের
নির্ধারিত দিনেই কুস্তি কাণ্ডে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার পাতিয়ালা হাউস কোর্টে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ১০৮২ পাতার চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। ভারতীয় দ্বন্ডবিধির ৩৫৪, ৩৫৪এ,৩৫৪ডি ১০৯ এবং ৫০৬ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে।
তবে কিছুটা স্বস্তি পেয়েছেন ব্রিজভূষণ। তাঁকে পকসো মামলায় ক্লিনচিট দিয়েছে দিল্লি পুলিশ। ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো-এর অধীনে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য আদালতে সুপারিশ করেছে পুলিশ। শুধু তাই নয়, পুলিশ বলছে, পকসো মামলার তদন্ত শেষ হওয়ার পর মামলাটি বাতিলের সুপারিশ করা হয়েছে। অভিযোগকারীর বাবা এবং অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে পুলিশ আদালতে এই প্রতিবেদন দাখিল করেছে।


VIDEO | Delhi Police team reaches Patiala House Court to file status report in the case involving WFI President Brij Bhushan Sharan Singh, who has been accused of sexual harassment by women wrestlers. Meanwhile, another team of Delhi Police is said to have filed the charge sheet… pic.twitter.com/1dan6uSMB5
— Press Trust of India (@PTI_News) June 15, 2023
সরকার পক্ষের আইনজীবী অতুল শ্রীবাস্তব জানিয়েছেন, 'ব্রিজ ভূষণ শরণ সিংয়ের মামলায় চার্জশিট প্রদান করা হয়েছে। দুই জন অভিযুক্তের নাম চার্জশিটে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দ্বন্ডবিধির ৩৫৪, ৩৫৪এ,৩৫৪ডি ১০৯ এবং ৫০৬ ধারা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই মামলা পসকোর সঙ্গে সম্পর্ক যুক্ত। আগামী ৪ জুলাই কোর্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।'
VIDEO | “Two FIRs had been registered against Brij Bhushan Sharan Singh. In the case where wrestlers had alleged sexual harassment and molestation, we filed a chargesheet today in the concerned court. In the other case, we have filed for cancellation of the (POCSO) case based on… pic.twitter.com/uFgRaMBB3G
— Press Trust of India (@PTI_News) June 15, 2023
দিল্লি পুলিশের ডিসিপি সুমন নালওয়া জানিয়েছেন, 'দুটি এফআইএর দায়ের করা হয়েছে যৌন হেনস্থা কাণ্ডে। আজই আদালতে চার্জশিট প্রদান করা হয়েছে। নাবালিকা অভিযোগকারিনী এবং তাঁর বাবার বয়ানের পরিপ্রেক্ষিতে পসকো মামলা বাতিল করা হয়েছে ব্রিজ ভূষণ শরণ শিংয়ের বিরুদ্ধে।'
VIDEO | Charge sheet (in the case against WFI President Brij Bhushan Singh) has been filed and the charges mentioned in it include IPC Section 354, 354A, 354D and 506 (I). Two accused have been named in the charge sheet," says public prosecutor Atul Shrivastava. pic.twitter.com/FLwcfeQ5fL
— Press Trust of India (@PTI_News) June 15, 2023
বিদেশেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এই তদন্তের অংশ হিসাবে, দিল্লি পুলিস পাঁচটি দেশের কুস্তি ফেডারেশনের কাছে সিং-এর অভিযোগের বিষয়ে বিশদে জানতে চাওয়া হয়েছে। যদিও তাদের উত্তরের অপেক্ষায় রয়েছে পুলিস। এগুলি পাওয়ার পরে, মামলায় একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হবে বলেও জানানো হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications