কমনওয়েলথ গেমসে পর পর দুই সোনা জিতল ভারত, পুরুষ এবং মহিলা দুই বিভাগেই এল শ্রেষ্ঠ পদক

কমনওয়েলথ গেমসে পর পর দুই সোনা জিতল ভারত, পুরুষ এবং মহিলা দুই বিভাগেই এল শ্রেষ্ঠ পদক

রবিবার বক্সিং-এ পরপর দুইটি সোনা জিতল ভারত। পুরুষ এবং মহিলাদের বিভাগে পরপর দুইটি সোনা আসে ভারতের ঝুলিতে। বক্সিং-এ প্রথম সোনাটি চলতি কমনওয়েলথ গেমসে ভারতকে এনে দেন নীতু ঘাঙ্ঘাস। ফ্লাইওয়েট বিভাগে পুরুষদের বিভাগে ভারতের হয়ে সোনা জেতেন অমিত পাঙ্ঘাল। এই দুই বক্সারই ছিলেন দুরন্ত ছন্দে।

মহিলাদের বক্সিং-এ সোনা জয় নীতু ঘাঙ্ঘাসের:

মহিলাদের বক্সিং-এ সোনা জয় নীতু ঘাঙ্ঘাসের:

চলতি কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম সোনা এনে দিয়েছেন নীতু ঘাঙ্ঘাস। মহিলাদের ৪৮ কেজি বিভাগে ইংল্যান্ডের ডিমি-জেড রেজস্তানকে ৫-০ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন নীতু। কমনওয়েলথ গেমসে এটিই নীতুর প্রথম সোনা। এর আগে যুব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন নীতু ঘাঙ্ঘাস। নীতুর এই সাফল্যের নেপথ্যে সব থেকে বড় অবদান রয়েছে তাঁর বাবা জয় ভগবানের। মেয়েকে বক্সার তৈরি করার লক্ষ্যে তিন বছর কোনও রকম বেতন ছাড়া ছুটি নিয়েছিলেন কর্মক্ষেত্র থেকে। কঠিন পরিশ্রম এবং কঠিন অধ্যাবসায় অবশেষে অভিষ্ঠ লক্ষ্যের দিকে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন নীতু।

বক্সিং-এ পুরুষদের ফ্লাইওয়েট বিভাগে সোনা জয় অমিত পাঙ্ঘনের:

বক্সিং-এ পুরুষদের ফ্লাইওয়েট বিভাগে সোনা জয় অমিত পাঙ্ঘনের:

পুরুষদের ফ্লাইওয়েট বিভাগে দেশকে সোনা এনে দিয়েছেন অমিত পাঙ্ঘল। এই বিভাগের দেশের সেরা বক্সারদের মধ্যে অন্যতম অমিত। তাঁর কাছ থেকে সোনা জয়ের প্রত্যাশা ছিল। দেশের ক্রীড়াপ্রেমী মানুষদের সেই আশাকে সফল করতে পেরেছেন অমিত। ইংল্যান্ডের কিয়ারান ম্যাকডোনাল্ডকে হারিয়ে সোনা জিতেছেন তিনি। গত বার ফাইনালে হেরে রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হলেও এ বার সেই আক্ষেপ তিনি মিটিয়ে নিলেন। এশিয়া গেমসেও সোনা জিতেছেন তিনি। রূপো পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে।

ট্রিপল জাম্পে সোনা এবং রূপো দু'টিই এল ভারতের ঘরে:

ট্রিপল জাম্পে সোনা এবং রূপো দু'টিই এল ভারতের ঘরে:

ট্রিপল জাম্পে কমনওয়েলথ গেমসে দাপট দেখাল ভারত। পুরুষদের ট্রিপল জাম্পে ভারতকে সোনা এবং রূপো দু'টোই এনে দিলেন যোগ্য দুই অ্যাথেলিট এলধোস পল এবং আবদুল্লা আবুবাকর। ট্রিপল জাম্পে প্রথম প্রয়াসে ১৪.৬২ মিটার লাফাতে সক্ষম হল এলধোস, দ্বিতীয় প্রয়াসে তিনি দূরত্ব অতিক্রম করেন ১৬.৩০ মিটার। তৃতীয় প্রচেষ্টায় ১৭.০৩ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জেতেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করা আবুবাকর মাত্র ০.২ পয়েন্টের জন্য হাতছাড়া করেন সোনা। ০.১ মিটার কম লাফিয়ে লাফিয়ে অর্থাৎ ১৭.০২ মিটার লাফিয়ে রূপো জেতেন আবদুল্লা। পঞ্চম প্রয়াসে এই দূরত্ব তিনি অতিক্রম করেন। অল্পের জন্য এই ইভেন্টে ব্রোঞ্জ হাতছাড়া হয় ভারতের। প্রথম তিনের মধ্যে ঘোরা ফেরা করলেও শেষ পর্যন্ত শেষ করে চার নম্বরে।

জ্যাভলিনে ব্রোঞ্জ অন্নু রানির, ১০ হাজার মিটার রেস ওয়াকে ব্রোঞ্জ সন্দীপ কুমারের:

জ্যাভলিনে ব্রোঞ্জ অন্নু রানির, ১০ হাজার মিটার রেস ওয়াকে ব্রোঞ্জ সন্দীপ কুমারের:

৬০ মিটার জ্যাভলিন ছুঁড়ে অন্নু রানির ব্রোঞ্জ পেয়েছেন। অপর দিকে, সন্দীপ কুমার ব্রোঞ্জ পেয়েছেন ১০ হাজার মিটার রেস ওয়াকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+