আমরাই জিতব, বিয়ার বাজি ধরে ওবামাকে চ্যালেঞ্জ বেলজিয়ামের
যদি আমেরিকা জেতে, তা হলে বারাক ওবামাকে বিয়ার খাওয়াবেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী এলিও দি রুপো। আর এই বাজি ধরে টুইটও করে ফেলেছেন তিনি।
গতকালই শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচ। ২৮ জুন থেকে শুরু হচ্ছে প্রি-কোয়ার্টার ফাইনাল বা নক-আউট পর্যায়ের খেলা। এই পর্বে আগামী পয়লা জুলাই মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও আমেরিকা। হাড্ডাহাড্ডি লড়াই হবে, ধরে নেওয়াই যায়।
আর সেই সুবাদে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাকে চ্যালেঞ্জ করে বসেছেন এলিও দি রুপো। টুইটারে লিখেছেন, "হে বারাক ওবামা, আমি বিখ্যাত বেলজিয়ান বিয়ার বাজি ধরছি। আমাদের দলই কোয়ার্টার ফাইনালে উঠবে।" শুক্রবার বিকেল ৩-২৫ পর্যন্ত এটা ১৮৯৭ বার রি-টুইট করা হয়েছে এবং ৯১৩ জন এটা 'ফেভারিট' করেছে। এখনও পর্যন্ত বারাক ওবামা এই চ্যালেঞ্জের উত্তর দেননি। তবে দেবেন বলে আশা করা হচ্ছে।
Hey @BarackObama, I am betting some great Belgian beers that our @BelRedDevils will make it to the quarter final! :-) #ComeOnBelgium #BEL
— Elio Di Rupo (@eliodirupo) June 26, 2014
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ওবামা হলেন ফুটবলের অন্ধ ভক্ত। গতকাল নিজের অভিজাত বিমান 'এয়ার ফোর্স ওয়ান'-এ বসে আমেরিকা-জার্মানির খেলা দেখেন। আমেরিকা যদি ফাইনালে ওঠে, তা হলে তিনি ব্রাজিলে গিয়ে খেলা দেখবেন বলে ইচ্ছা ব্যক্ত করেছেন ঘনিষ্ঠ মহলে। তবে তাঁর ব্যক্তিগত ইচ্ছা যাই হোক না কেন, আমেরিকা ফাইনালে উঠছে, এই আশা করছেন না ফুটবল বিশেষজ্ঞরা। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স ইত্যাদি দলগুলিকেই তাঁরা এগিয়ে রাখছেন সব দিক বিচার করে।
Click it and Unblock the Notifications