আবারও সাত পাকে কুস্তিগীর! সঙ্গীতা ফোগাটকে বিয়ে করতে পারেন বজরঙ্গ পুনিয়া

আবারও সাত পাকে কুস্তিগীররা! সঙ্গীতা ফোগাটকে বিয়ে করতে পারেন বজরঙ্গ পুনিয়া

গীতা ফোগাট-পবন কুমার, সাক্ষ্মী মালিক-সত্য কাদিয়ান এবং ভিনেশ ফোগাট-সোমবীর রথির পথেই হাঁটতে চলেছেন ভারতীয় কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া ও সঙ্গীতা ফোগাট। ২০২০-র টোকিও অলিম্পিকের পর তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন বলে খবর।

আবারও সাত পাকে কুস্তিগীর! সঙ্গীতা ফোগাটকে বিয়ে করতে পারেন বজরঙ্গ পুনিয়া

পরিবার সূত্রে খবর, বজরঙ্গ ও সঙ্গীতা একে অপরের কাছাকাছি আসেন তিন বছর আগে। তারপর থেকেই তাঁরা চুটিয়ে প্রেম করছেন বলেও জানা গেছে। দুই কুস্তিগীরের এই সম্পর্ক নিয়ে খুশি তাঁদের পরিবারও।

এই মুহূর্তে কুস্তির ৬৫ কেজি বিভাগে বিশ্বের এক নম্বর বজরঙ্গ পুনিয়া। ২০২০ টোকিও অলিম্পিকে তাঁর কাছে পদক আশা করছে দেশ। সে অনুযায়ী বজরঙ্গের প্রস্তুতিও চলছে সমানে। অন্যদিকে আমির খানের হিন্দি সিনেমা দঙ্গল খ্যাত কুস্তিগীর মহাবীর সিংয়ের ছোট মেয়ে তথা গীতা ও ববিতা ফোগাতের ছোট বোন সঙ্গীতা কুস্তির ৫৯ কেজি বিভাগে জাতীয় পদকজয়ী। অলিম্পিকে তাঁর কাছ থেকেও ভাল কিছু আশা করছে দেশ।

ছোট মেয়ের পছন্দে খুশি হয়েছেন মহাবীর সিং। তাঁর বক্তব্য, দুই পরিবারের মধ্যে কথা চলছে। তবে সামনে অলিম্পিক থাকায় এখনই বজরঙ্গ ও সঙ্গীতার বিয়ে ঠিক করে, তাঁদের লক্ষ্যভ্রষ্ট করতে চান না বলেই জানিয়েছেন মহাবীর সিং ফোগাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+