Bajrang Punia: ফিরতে চান কুস্তি প্রতিযোগিতায়, নাডার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নাামছেন বজরং পুনিয়া
গত ১ বছরের বেশি সময় ধরেই কুস্তি কাণ্ডে প্রতিবাদের অন্যুতম মুখ বজরং পুনিয়া, সম্প্রতি তারকা এই কুস্তিগীর কংগ্রেস দলে যোগ দিয়েছেন। রাজনীতির ময়দানে নামার পরই আইনি লড়াইও শুরু করছেন। অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের বাছাই পর্বের সময় মূত্রের নমুনা জমা না দেওয়ায় সাসপেন্ড হন বজরং পুনিয়া।এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বজরং।
বজরং পুনিয়ার দাবি, 'পরপর ২ মাসে আমাকে সাসপেন্ড করে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি(নাডা)। একই ঘটনায় প্রথমবার সাসপেন্ড করার পর সেই সাসপেনশন প্রত্যাহার করা হয়। ফের আমাকে সাসপেন্ড করা হল।'বজরং দাবি করেছেন তাঁকে পরীক্ষার জন্য মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার করা হয়। নাডার ভূমিকা নিয়ে স্বাধীন তদন্ত এবং তদন্তের দাবিও করেছে, যার মধ্যে তিনি সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলিও আপলোড করেছিলেন।

বজরং পুনিয়া,নাডা এবং নাডার অ্যান্টি ডিসিপ্লিনারি ডোপিং প্যানেলের দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিলেন।ফলে ৩১ মে তাঁকে সাময়িক স্বস্তি দিয়ে চার্জশিট না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা তোলা হয়েছিল।
জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির ময়দানে নেমেছেন ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। গত এক মাসের বেশি সময় ধরেই ভারতের দুই তারকা কুস্তিগীরের রাজনীতিতে আগমন নিয়ে চর্চা অব্যাহত ছিল। কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দলে যোগ দেন শুক্রবার। তার কয়েক ঘণ্টা আগেই দুই কুস্তিগী উত্তর রেলওয়েতে তাদের নিজ নিজ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন।
ভিনেশ-বজরং শুক্রবার কংগ্রেসের সদর দপ্তরে গিয়ে তাঁরা দলে যোদগান করেন। কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দলে যোগ দিলেন। ভিনেশ ভোটে লড়ছেন। বজরংরা কংগ্রেসে যোগ দেওয়ার পরেই তাঁদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ব্রিজভূষণ শরণ সিংহ।
এই বিষয়ে পরে বজরং বলেন, 'ব্রিজভূষণের মানসিকতা সকলের সামনে চলে এসেছে। পদক শুধু একা ভিনেশ জিতত না। ১৪০ কোটি মানুষের পদক ওটা। সেখানে ব্রিজভূষণ ওর হার, পদক না পাওয়া নিয়ে উচ্ছ্বসিত।'












Click it and Unblock the Notifications