Asian Games: জ্যাভলিনে সোনা অন্নু রানির, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আজ কতগুলি পদক ভারতের ঝুলিতে?

Asian Games: এশিয়ান গেমসে আরও সোনা এলো ভারতের ঝুলিতে। ৫০০০ মিটারে সোনা জিতেছিলেন পারুল চৌধুরী। মহিলাদের জ্যাভলিনে সোনা এনে দিলেন অন্নু রানি।

আজই ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারত ৬টি পদক নিশ্চিত করেছে। এই প্রতিবেদন লেখা অবধি ভারত মোট ১৫টি সোনা, ২৬টি রুপো ও ২৮টি ব্রোঞ্জ জিতেছে। মোট পদকের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯।

Asian Games: জ্যাভলিনে সোনা অন্নু রানির

চলতি মরশুমে সেরা থ্রো অন্নুকে সোনা এনে দিল মহিলাদের জ্যাভলিনে। ৬২.৯২ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেন তিনি। চতুর্থ প্রয়াসটিই তাঁর সোনা জয় সুনিশ্চিত করে দেয়। শ্রীলঙ্কার নাদিশা দিলহান ও চিনের হুইহুই লিউ জেতেন যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ।

মহিলাদের ৫ হাজার মিটারে ১৫ মিনিট ১৪.৭৫ সেকেন্ড সময় করে সোনা জেতেন পারুল চৌধুরী। অনেকটা সময় পর্যন্ত তিনি জাপানের রিরিকা হিরোনস্কার পিছনেই ছিলেন। বাজিমাত করেন শেষ ৪০ মিটার দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে। কার্যত চমকে দেন প্রতিপক্ষকে। এর আগে, পারুল ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন।

Asian Games: জ্যাভলিনে সোনা অন্নু রানির

ভারতকে পদক এনে দিয়েছেন পুরুষ অ্যাথলিটরাও। পুরুষদের ৮০০ মিটারে রুপো জেতেন মহম্মদ আফসল পুলিক্কালাকাথ। তিনি সময় নেন ১ মিনিট ৪৮.৪৩ সেকেন্ড। ট্রিপল জাম্পে ব্রোঞ্জ জিতেছেন প্রবীণ চিথারাভেল। তাঁর প্রয়াস ছিল ১৬.৬৮ মিটারের। এ ছাড়া পুরুষদের ডেকাথলনে রুপো জিতেছেন তেজস্বীন শঙ্করষ ৭৬৬৬ পয়েন্ট নিয়ে জাতীয় রেকর্ড গড়ে।

১৯৭৪ সালের পর এই প্রথম এশিয়াডে পুরুষ ডেকাথলনে ভারত পদক পেল। ১৯৭৪ সালের এশিয়াডে শেষবার পদক জিতেছিলেন বিজয় সিং চৌহান। ৭৬৫৮ পয়েন্টের জাতীয় রেকর্ডটি ছিল ভরতইন্দর সিংয়ের দখলে। মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতেছেন বিথ্যা রামরাজ। সময় নেন ৫৫.৬৮ সেকেন্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+