Asian Games 2023: উৎকণ্ঠার অবসান, সাই হোস্টেলে নিরাপদে থাকার বার্তা দিলেন ভিসা না পাওয়া উশু খেলোয়াড়

অরুণাচলপ্রদেশের বাসিন্দা উশু খেলোয়াড়দের ভিসা ইস্যুতে ফের সরগরম ভারত চিন কূটনৈতিক সম্পর্ক। ভারতীয় বিদেশ মন্ত্রক শুক্রবার অভিযোগ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও পরিকল্পনামাফিক চিনের আধিকারিকরা নেমান ওয়াংসু, ওনিলু টেগা ও মেপাং লামগুকে হাংঝৌ গেমসে অংশ নিতে বাধা দেন। কিন্তু এরপরই আরও বড় উদ্বেগের খবর ভেসে আসে।

ভিসা না দেওয়ার সিদ্ধান্ত জানার পর থেকেই উশু খেলোয়াড় মেপাং লামগুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানায় তাঁর পরিবার। ফলে চিন্তিত হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। মেপাংয়ের পরিবারের আশঙ্কা ছিল, হতাশা থেকে খারাপ কিছু করে ফেলতে পারেন সেই খেলোয়াড়। কিন্তু শনিবার সকালে যাবতীয় উৎকন্ঠার অবসান।

Wushu

শনিবার সকালেই সমাজ মাধ্যমে নিজের অবস্থান প্সষ্ট করেন ভারতীয় এই উশু খেলোয়াড়। সমাজ মাধ্যমে নিজের ছবি পোস্ট করেছেন মেপাং লামগু। সেইসঙ্গে জানিয়েছেন, সাইয়ের হোস্টেলে সম্পূর্ণ নিরাপদেই আছেন, তাঁকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।মেপুংয়ের পরিবার থাকে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে ২০০ কিলোমিটাকর দূরে সেপ্পায়।

নেমান ওয়াংসু, ওনিলু টেগা ও মেপাং লামগুকে হাংঝৌ গেমসে ভারতীয় উশু দলের সদস্য ছিলেন। কিন্তু চিন শেষ মুর্হুতে তাঁদের ভিসা না দেওয়াই শেষে এই তিনজনকে ছাড়া বাকি সাত খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা হংকং হয়ে হাংঝৌয়ের বিমান ধরেছেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

শুক্রবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ, জাতি ও স্থায়ী নিবাসের ভিত্তিতে যেভাবে অরুণাচল প্রদেশের এই ক্রীড়াবিদদের অ্যাক্রিডিটেশন দিতে চিন অস্বীকার করে একই ক্ষেত্রে ভিন্নধর্মী অবস্থান নিল তার প্রতিবাদ জানাচ্ছে ভারত। অরুণাচল প্রদেশ ভারতেরই অখণ্ড ও অবিচ্ছেদ্য অংশ। এশিয়ান গেমসে অংশগ্রহণকারী দেশগুলির ক্ষেত্রে এভাবে বৈষম্য বরদাস্ত করে না ভারত।

অরুণাচল সীমান্ত নিয়ে ভারত-চীন সম্পর্ক সকলেরই জানা। এবার সেই আঁচ পড়লো এশিয়ান গেমসে। জানা যাচ্ছে ভারতের তিন উশু প্লেয়ারকে ভিসা না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তাঁরা সকলেই অরুণাচল প্রদেশের বাসিন্দা। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে চিন সফর বাতি‌ল করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

Wushu

উল্লেখ্য, এশিয়ান গেমসের জন্য ভারতের ১৩ জন সুযোগ পেয়েছিলেন। যার মধ্যে ছিলেন ওয়াংশু, ওনিলু তেগা এবং মেপাং লামগু এই তিন ক্রীড়াবিদও ছিলেন। বুধবার তাঁদের চীনে যাওয়ার কথা ছিল। চীনের তরফ থেকে ভিসা দেওয়া হয়নি। কিন্তু বাকি সদস্যদের ছাড়পত্র দেয় চীনের বিদেশ মন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+