Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: শুটিংয়ে সাফল্যের ধারা অব্যাহত, দিনের শুরুতেই সোনা-রুপো জয় ভারতের

Asian Games 2023: এশিয়াডে শুটিংয়ে জোড়া সাফল্য ভারতের। এশিয়ান গেমস শ্যুটিংয়ে বুধবার দিনের শুরু থেকেই গর্বের মুহূর্ত উপহার দিলেন ভারতীয মহিলা শুটাররা। দিনের শুরুতে মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল প্রথমে রুপো জেতে ভারত, কয়েক ঘণ্টার ব্যবধানে পাল্টে গেল পদকের রঙ। এবার সোনা জিতলেন ভারতীয় মহিলা শুটাররা।

মহিলাদের ২৫ মিটার রাপিড ফায়ার পিস্তল ইভেন্টে সোনা জিতল ভারত। এটা এশিয়ান গেমসে এটা ভারতের চতুর্থ স্বর্ণপদক জয়। মনু ভাকের, এষা সিং এবং রিদম সাংওয়ানের ত্রয়ী যোগ্যতার শীর্ষে শেষ করে মহিলাদের ২৫ মিটার পিস্তল দলগত ইভেন্টে সোনার পদক জিতলেন। সেইসঙ্গে দেশের নামও আরও একবার উজ্জ্বল করলেন।

Asian Games 2023: ভারত

এই বিভাগে চিন এবং দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতল ভারত। ফাইনালে দলগতভাবে ভারত স্কোর করে ১৭৫৯, রুপো জয়ী চিনের স্কোর ছিল ১৭৫৬। অন্যদিকে ১৭৪২ পয়ে‌ন্ট নিয়ে ব্রোঞ্জ জয় করে দক্ষিণ কোরিয়া। ফাইনালে ভারতের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেন মনু ভেকর। তিনি একাই স্কোর করেন ৫৯০। এষা এবং রিদম স্কোর করেন ৫৮৬, ৫৮৩।

এশিয়ান গেমসে চতুর্থ দিনের শুরুতেই পদক জিতল ভারত। রুপো আসে শুটিংয়ে। মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে ভারতকে পদক এনে দিলেন আশি চোক্সী, মানিনী কৌশিক ও সিফট কউর সামরা। ১৭৫৪ পয়েন্ট পদক জিতেছেন তাঁরা। এই প্রতিযোগিতায় সোনা জিতেছে চিন। তাদের পয়েন্ট ১৭৭৩। ভারতীয় দলকে সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।


এখনও পর্যন্ত ভারত মোট ১৬টি মেডেল জিতেছে। যার মধ্যে রয়েছে চারটি সোনা, পাঁচটি রুপো ও সাতটি ব্রোঞ্জ। বুধবার আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে ইভেন্ট রয়েছে ভারতীয়দের। শুটিংয়ে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টর রয়েছে। পাশাপাশি হকি স্কোয়াশের মতো ম্যাচ আছে।

Asian Games 2023: মনু

ভারতীয় শুটিং দল যথেষ্টই শক্তিশালী, বিশ্ব মঞ্চে ভারতীয় পুরুষ এবং মহিলারা দাপটের সঙ্গে পারফরম্যান্স করে‌ন। ফলে ব্যক্তিগত বা দলগত উভয় ক্ষেত্রেই ভারতীয় শুটারদের নিয়ে ছিল পদকের প্রত্যাশা। রবিবার এশিয়াডে দেশকে প্রথম পদক এনে দেন মেহুলি ঘোষ, রমিতা ও আশি চৌকসে। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো পান মেহুলিরা।

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ভারত সোনা জিতেছে।এশিয়ান গেমস থেকে প্রথম সোনা এনে দিলেন দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল, ঐশ্বর্য প্রতাপ সিং টোমার। এলে শুটিং নিয়ে প্রত্যাশা বাড়ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+