Asian Games 2023: শুটিংয়ে পদক অব্যাহত ভারতের, জন্মদিনে রুপো জিতলেন সরবজ্যোত

টোকিও অলিম্পিকে হতাশাজনক পারফরম্যান্সের পর এশিয়ান গেমসে চমকপ্রদ সাফল্য পাচ্ছে ভারতীয় শুটিং দল। প্রত্যাশা অনুযায়ী পদক তালিকায় ভারতের সংখ্যা বৃদ্ধি করছে‌ শুটাররাই। ব্যতিক্রম হল না শনিবার দিনের শুরুতেও। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে রুপো জিতল ভারত। হাড্ডাহাড্ডি লড়াই শেষে চিনের কাছে সোনা হাতছাড়া হল ভারতীয় শুটারদের।

এশিয়ান গেমসের শুরু থেকেই সাফল্য পেয়ে চলেছেন ভারতীয় শুটাররা। মেহুলিদের হাত ধরে পদক প্রাপ্তির সূচনা হয়েছিল। শনিবার সকালে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতলেন সরবজ্যোত সিংহ এবং দিব্যা থারিগল। উল্লেখযোগ্য ভাবে শনিবার আবার সরবজ্যোতের জন্মদিন। পদক জিতে জীবনের বিশেষ দিনটিকে রঙিন করে রাখলেন ভারতীয় শুটার।

ভারত

এই ইভেন্টের নিয়ম হচ্ছে সোনা জিততে হলে কোনও দলকে আগে ১৬ পয়েন্টে পৌঁছাতে হবে। ভারতীয় শুটাররা শুরুটা খুব ভালোভাবেই করেছিল। ভারত একটা সময় ৭-৩ ফলে এগিয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে চিনের ঝ্যাং বাওয়েন এবং জিয়ান জুটি ম্যাচে সমতা ফেরান। ১১-১১ ফল করে দেন।

একটা সময় ১৩-১৩ পয়েন্ট হয় দুই দলের। পরের রাউন্ডটি ড্র হয়। শেষ রাউন্ডে বাজিমাত করেন চিনের শুটাররা। ১৬তম রাউন্ডে জিতে সোনার পদক নিশ্চিত করে চিন। ফলে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সরবজ্যোত সিংহ এবং দিব্যা থারিগল জুটিকে।

ভারত

শুক্রবার একই ইভেন্টে সোনা এবং রুপো জিতেছিল ভারত। ১০ মিটার এয়ার পিস্তলে মেয়েদের দলগত বিভাগে পদক জয়ের পর ব্যক্তিগত বিভাগেও সোনা জেতে ভারত।মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে শুক্রবার সোনা জেতেন পলক গুলিয়া। একই ইভেন্টে রুপো আর এক ভারতীয় এষা সিং। এর পর ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতেছিলেন ঐশ্বর্য প্রতাপ সিংহ, কুশল স্বপ্নিল এবং অখিল শিয়োরান।

১৯তম এশিয়ান গেমস থেকে ভারতের পদক প্রাপ্তির সূচনা করেন মহিলা শুটাররাই। শুটিং টিমের হাত ধরেই এবারের এশিয়াডে প্রথম পদক প্রাপ্তি হয় ভারতের। গত রবিবার দেশকে রূপো এনে দিলেন মেহুলি ঘোষ, রমিতা ও আশি চৌকসে। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে রূপো পেলেন মেহুলিরা।

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ভারত সোনা জেতে ভারত। এশিয়ান গেমস থেকে প্রথম সোনা এনে দিলেন দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল, ঐশ্বর্য প্রতাপ সিং টোমার। এ বারের এশিয়াডে শুটিং থেকে মোট ১৯টি পদক ঘরে তুলল ভারত। ছয়টি সোনা, আটটি রুপো এবং ৫টি ব্রোঞ্জ। এখনও পর্যন্ত শুটিংয়ে এশিয়াডে এটাই ভারতের সবথেকে বড় সাফল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+