Asian Games 2023: এক ঢিলে দুই পাখি মারলেন লাভলিনা-প্রীতি, পদক নিশ্চিত করে প্যারিসের টিকিট পেলেন

অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ একাধিক ইভেন্টে পদক জিতেছেন এবার এশিয়ান গেমসেও পদক নিশ্চিত করলেন ভারতের মহিলা বক্সার লাভলিনা বরগোহাইন। এশিয়ান গেমসে বক্সিংয়ে মেয়েদের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ৫-০ ব্যবধানে দক্ষিণ কোরিয়ান প্রতিপক্ষকে হারালেন লাভলিনা। সেমিফাইনালে পৌঁছে একদিকে যেমন দেশের হয়ে একটি পদক নিশ্চিত করলেন তেমনই প্যারিস অলিম্পিকের টিকিটও নিশ্চিত করে ফেললেন অসমের বক্সার।

যে কোনও আন্তর্জাতিক ইভেন্টের বক্সিংয়ে সেমিফাইনালে ওঠা মানেই অন্তত ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত হওয়া। আর এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে বেশ কিছু বিভাগে পদক জেতা মানেই অলিম্পিকে যোগ্যতা অর্জনের সুযোগ হয়।সেটাই করলেন লাভলিনা। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক, বিশ্ব ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেও এই প্রথম এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন অসমের মহিলা বক্সার।

লাভলিনা

এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে ৫৪ কেজি বিভাগে পদক নিশ্চিত করলেন ভারতের প্রীতি পাওয়ার। তিনি কাজাখস্তানের জাইনা শেকেরবেকোভাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। একইসঙ্গে প্যারিস অলিম্পিকের টিকিট অর্জন করেছেন তিনি।

বছর ১৯-র প্রীতি এশিয়ান গেমসে বক্সিংয়ে মেয়েদের ৫৪ কেজি বিভাগের শেষ চারে উঠার লড়াইয়ে কাজাখস্তানের বক্সাকরে ৪-১ ব্যবধানে হারান। কাজাখস্তানের বক্সার জাইনা তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন। তাঁকে হারাতে খুব বেগ পেতে হয়নি প্রীতিকে।

জারিন

লাভলিনা, প্রীতির মতোই এক ঢিলে দুই পাখি মারার মতোই কাজ করেছেন নিখাত জারিনও। এরআগে চলতি এশিয়ান গেমসে মহিলাদের ৫০ কেজি বিভাগে জারিন সেমিফাইনাকলে উঠে পদক নিশ্চিত করার মধ্য দিয়েই প্যারিস অলিম্পিকের টিকিটও কেটে ফেলেন। ফলে তিন কন্যার প্যারিস যাত্রা নিশ্চিত।
শুক্রবার সেমিফাইনাল ওঠার লড়াইয়ে অল্প সময়ে জিতে যান নিখাত। কোয়ার্টার ফাইনালে জর্ডনের নাসার হানানের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নেন ভারতের তারকা বস্কার।

এশিয়ান গেমসে বক্সিংয়ে পুরুষদের ৯২প্লাস কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছলেন নরেন্দ্র। ইরানের প্রতিপক্ষকে ৫-০ ব্যবধানে হারালেন নরেন্দ্র।ফলে তিনিও পদক নিশ্চিত করলেন। এরফলে শনিবার আরও তিনটি পদক নিশ্চিত হয়ে গেল ভারতের জন্য।

লাভলিনা

ভারোত্তোলনে পদক জিততে ব্যর্থ হন মণিপুরের মীরাবাই চানু। ফলে তাঁর হতাশা ঢেকে দিলেন ভারতীয় মহিলা বক্সাররা। দুটি ইভেন্টেই পদক নিশ্চিত করলেন লাভলিনা-প্রীতি। সেই সঙ্গে বোনাস অলিম্পিকের টিকিট এবং পুরুষদের বিভাগে নরেন্দ্র-র পদক নিশ্চিত করা। উল্লেখ্য অসমের মেয়ে লাভলিনা এবার এশিয়ান গেমসের উদ্বোধনের মার্চ পাস্টে ভারতের পতাকা বহন করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+