Asian Games 2023: জলে ভারতীয়দের দাপট অব্যাহত, সেইলিংয়ে রুপোর পদক জিতলেন নেহা

মঙ্গলবার দিনের শুরুটা হয়েছিল হকিকে বড় ব্যবধানে জয়ের মধ্য দিয়ে। এরপর শুটিংয়ে একটুর জন্য পদক হাতছাড়া হয়। কিন্তু বেলা গড়াতেই পদকের খাতা খুললেন নেহা ঠাকুর। স্থলে নয় আরও একবার জল থেকেই এল পদক। এশিয়ান গেমসে সেইলিংয়ে রূপোর পদক জিতলেন ভারতের নেহা ঠাকুর।

নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে রুপো জিতলেন। ধারাবাহিক ভাবে ভাল খেলে দেশকে পদক এনে দিলেন তিনি। ১৭ বছরের নেহা থাইল্যান্ডের নোপ্পাস্রন খুনবুজানকে হারিয়ে পদক জিতেলন। রুপো জেতার মুহূর্তে তাঁর নেট স্কোর ছিল ২৭। ১১ রাউন্ডের পর পদক জিতলেন এই ভারতীয় কন্যা। এশিয়ান গেমসে চতুর্থ রুপো এল ভারতের ঘরে। এখনও পর্যন্ত ১২টি পদক জিতছে‌ন ভারতীয় অ্যাথলিটরা। তারমধ্যে রয়েছে দুটি সোনা।

নেহা

সেলিং-এ, প্রতিযোগীর সবচেয়ে খারাপ স্কোর মোট পয়েন্ট থেকে বিয়োগ করে নেট স্কোর নির্ধারণ করা হয়। সর্বনিম্ন নেট স্কোর যাঁর তাঁকেই বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়। মেয়ের ডিঙ্গি আইএলসিএ-৪ বিভাগে ১১টি রেস হয়েছে। ভারতীয় প্রতিযোগি নেহা মোট ৩২ পয়েন্ট নিয়ে শেষ করেন। নেহার সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল পঞ্চম রেসে যেখানে তিনি ২৭ এর নেট স্কোর নিয়ে শেষ করতে পাঁচ পয়েন্ট পেয়েছিলেন।

প্রথম দিন রোয়িংয়ে পদক এসেছিল। 'মেন্স ফোর' বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস ব্রোঞ্জ পেয়েছেন। রবিবার রোয়িং থেকে এল আরও পদক। কক্সলেস ফোর ইভেন্ট থেকে ব্রোঞ্জ এনেছেন আশিস, ভীম সিং, জসবিন্দর সিং ও পুনীত কুমার। জলে ভারতীয়দের সাফল্য অব্যাহত। সেইলিংয়ে রূপোর পদক জিতলেন ভারতের নেহা ঠাকুর।

মঙ্গলবার শুটিংয়ে ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিল ভারতের কাছে। ১০ মিটার এয়ার রাইফেলে দিব্যাংশ পানওয়ার এবং রণিতা লড়ছিলেন ব্রোঞ্জের জন্য। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হারতে হয় তাদের। শুরু ৯-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু পরে ম্যাচে ফিরে আসেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরা।

মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারতীয়ের জন্য দিনটা খুব একটা ভালো যাচ্ছে না। কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভবানী দেবী। মহিলাদের সাবার ব্যক্তিগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে চিনের শাও ইয়াকির কাছে ভারতের ভবানী দেবী ৭-১৫ ব্যবধানে পরাজিত হয়েছেন।

এরইমধ্যে স্কোয়াশের পাকিস্তানকে ৩-০ হারিয়েছে ভারত। ভারতের তানভি খান্না ৩-০ (১১-৩, ১১-৬, ১১-২) নুর উল আইন ইজাজের বিরুদ্ধে জয় পেয়েছে। আগামীকাল নেপালের মুখোমুখি হবে ভারত। জুডোতে ব্রোঞ্জ পদকে আশা বাঁচিয়ে রাখলেন তুলিকা মান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+