Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: এশিয়াডের মঞ্চে ফের পাক বধ ভারতের, কবাডিতেও সোনার দুয়ারে ভারত

হকি, স্কোয়াশের পর এবার কবাডি। এশিয়া‌ন গেমসে ফের পাক বধ ভারতের। শুক্রবার সেমিফাইনালে চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। শনিবার টিম ইন্ডিয়া নামবে সোনা-রুপোর লড়াইয়ে।চাইনিজ তাইপে এবং ইরানের মধ্যে বিজয়ী দল হতে চলেছে ভারতের প্রতিপক্ষ।

ক্রিকেট হোক বা কবাডি, ভারত পাকিস্তান ম্যাচ মানেই যে কোনও খেলায় আলাদা মাত্রা এনে দেয়। সেই ম্যাচ যদি হয় সেমিফাইনাল বা ফাইনাল হয় তাহলে উত্তেজনার সব রসদই মজুত থাকে। যেমনটা দেখা গেল কবাডিতে এশিয়ান গেমসের সেমিফাইনাল ফাইনাাল ম্যাচেও।

কবাডি

ম্যাচের শুরু থেকেটা হয়েছিল অন্যরকমভাবেই।শু রুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। ৪-০ পয়েন্টে এগিয়ে ছিল। তারপর নবীন কুমার ঝড় তোলেন। সেই ঝড়ে উড়ে গেল পাকিস্তান।

প্রতিপক্ষ দলের উপর আধিপত্য বিস্তার করে ভারত। কিন্ত ম্যাচের শুরুতে কড়া টক্কর দেয় পাক দল। ভারত এগিয়ে গেলেও সমতায় ফিরেছিল পাকিস্তা‌ন দল। কিন্তু কবাডির পাঙ্গায় বেশিক্ষণ দম ধরে রাখতে পারেনি পাকিস্তান দল। ম্যাচের শুরু থেকেই ভারত খেলার নিয়ন্ত্রক হয়।বিরতির সময় ৩৫-৫ ফলে এগিয়ে ছিল ভারত।

কবাডি

বিরতির পরও একইরমক ভাবে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে খেলতে থাকে ভারতীয় দল। শেষ পর্যন্ত ৬১-১৪ ফলে চির প্রতিপক্ষকে হারাল ভারত। ৪৭ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে নিল ভারত। মেয়েদের পর ছেলেরাও কবাডির ফাইনালে উঠল।

এই ম্যাচে পাকিস্তানকে দুইবার অল আউট করে ১২ পয়েন্ট পায়। একটা সময় ভারতীয়দের দাপটের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়ে পাক দল। শেষ পর্যন্ত সম্মান রক্ষা করে ম্যাচ শেষ করাই ছিল তাদের কাছে বড় চ্যালেঞ্জ।

২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছি‌ল ভারতীয় কবাডি দল। এবারও আরও একধাপ এগিয়ে গেল ভারত। ফাইনালে উঠে অনন্ত রুপো নিশ্চিত করতে পেরেছে ভারতীয় দল।

দিনের শুরুতে মহিলা কবাডি দল সেমিফাইনালে হারায় নেপালকে। সেই ম্যাচও একপেশে ভাবে জিতেছিল ভারতীয় মহিলা দল। ৬১-১৭ পয়েন্টে জিতেছিল তারা। ফাইনালে মেয়েরা খেলবে চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে। কবাডির ইভেন্ট থেকে জোড়া পদক ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। এবার পদকের রঙ কী হয় সেটাই দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+