Asian Games 2023: সোনা অধরাই থাকল, রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল লাভলিনাকে, বক্সিংয়ে এল ব্রোঞ্জও
সোনার স্বপ্ন অধরাই থাকল লাভলিনার। এশিয়াডে মহিলাদের বক্সিংয়ে রুপো জিতেই সন্তুষ্ট হল ভারতীয় তারকা বক্সারকে মহিলাদের ৭৫ কেজিতে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল লাভলিনা বরগোঁহাইকে। অসমের কন্যা চিনের লি কিয়ানের কাছে ফাইনাল ম্যাচে হেরে রুপো পেলেন। সোনার প্রত্যাশা পূরণ করা হল না লাভলিনার।
বুধবার আরও একটি পদক এসেছে বক্সিংয়ে। মহিলাদের ৫৪-৫৭ কেজির সেমিফাইনালে ব্রোঞ্জ জিতেছেন পারভিন হুডা। পারভিন সেমিফাইনালে চাইনিজ তাইপেইয়ের লিন ইউ টিং-এর কাছে হেরে গেলেন। ফাইনালে উঠতে না পারলেও শেষ চারে জায়গা করে নেওয়ায় পদক নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তাই সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ জিতের ভারতের পদক সংখ্যা বাড়ালেন পারভিন।

সোনা জিততে না পারলেও পদকের বৃত্তটা পূরণ করলেন লাভলিনা। অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ একাধিক ইভেন্টে পদক জিতেছেন এবার এশিয়ান গেমসেও পদক জিতলেন ভারতের মহিলা বক্সার লাভলিনা। ২০২১ সালে টোকিও অলিম্পিকে পদক, বিশ্ব ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেও এই প্রথম এশিয়ান গেমসে পদক জিতলেন অসমের মহিলা বক্সার।
যে কোনও আন্তর্জাতিক ইভেন্টের বক্সিংয়ে সেমিফাইনালে ওঠা মানেই অন্তত ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত হওয়া। আর এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে বেশ কিছু বিভাগে পদক জেতা মানেই অলিম্পিকে যোগ্যতা অর্জনের সুযোগ হয়।সেটাই আগেই করেছেন লাভলিনা।

সেমিফাইনালে পৌঁছে একদিকে যেমন দেশের হয়ে একটি পদক নিশ্চিত করলেন তেমনই প্যারিস অলিম্পিকের টিকিটও নিশ্চিত করে ফেললেন অসমের বক্সার।কিন্তু সেমিফাইনালে অনায়াস জয় পেয়েই ফাইনালে পৌঁছেছিলেন ভারতীয় মহিলা বক্সার। কিন্তু ফাইনালে সোনার স্বপ্ন পূরণ করতে পারলেন না। মেরি কমের পর ভারতের দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে এশিয়ান গেমসের ফাইনালে উঠেছিলেন লাভলিনা।
বিচারকদের সর্বসম্মতিক্রমে ৫-০ ব্যবধানে জিতে নেন চিনের বক্সার জিয়ান। প্রথম রাউন্ডে নিরলস আক্রমণ বেছে নেওয়ার পর লাভলিনাকে ব্যাকফুটে থাকতে বাধ্য করেন চিনের বক্সার। ডিফেন্সের উপর জোর দেওয়া এমনকি প্রথম রাউন্ডে লাভলিনাকে প্যাসিভিটি ওয়ার্নিংও এনে দিয়েছিল। তখন বিচারকরা ৩-২ ব্যবধানে জিয়ানের পক্ষে রায় দেন। এরপর গোটা ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি অলিম্পিকে পদকজয়ী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications