Asian Games 2023: শুটিংয়ে সোনা-রুপো জয় ভারতের, গল্ফে পদক জিতে ইতিহাস গড়লেন অদিতি

এশিয়ান গেমসে ভারতীয় শুটারদের সোনার পদক জয় অব্যাহত। রবিবার দিনের শুরুতেই সোনা জিতলেন ভারতীয় শুটাররা। পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্ট থেকে দেশকে সোনা দিলেন দারিয়াস চেনাই, জ়োরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজ। এশিয়ান গেমসের শুরু থেকেই ভারতীয় শুটারদের সাফল্য অব্যাহত। সেই ধারা বজায় থাকল রবিবার দিনের শুরুতেও। অন্যদিকে গল্ফে পদক জিতে ইতিহাস সৃষ্টি করলেন অদিতি অশোক।

ফাইনালে ৩৬১ পয়েন্ট তুলে সোনা জিতেছে ভারতীয় শুটাররা। দ্বিতীয় রাউন্ডের পর কিছুটা পিছিয়ে পড়েছিলেন দারিয়াস,সান্ধুরা। কিন্তু সেখান থেকেই দুরন্ত প্রত্যাবর্তন করলেন তাঁরা। পরে তিন রাউন্ডে ভাল পারফরম্যান্স করে সোনা জিতে নিলেন দারিয়াসেরা। দ্বিতীয় স্থানে শেষ করেছে কুয়েত। তাদের পয়েন্ট ৩৫৯। ব্রোঞ্জজয়ী চিনের পয়েন্ট ৩৫৪।

অদিতি

প্রথম রাউন্ড থেকেই ভারত, কুয়েত এবং চিনের মধ্যে তীব্র লড়াই হয়েছে এই ম্যাচে। প্রথম রাউন্ডে ভারত তোলে ৭৪ পয়েন্ট। কুয়েত ৭২ এবং চিন ৭৩পয়েন্ট স্কোর করে। একটা সময় এই ম্যাচে লড়াই হয় মূলত ভারত এবং কুয়েতের মধ্যেই। বিশেষ করে শেষ রাউন্ডে।

সোনার জন্য ভারতের মূল লড়াই ছিল কুয়েতের সঙ্গে। কারণ চতুর্থ রাউন্ডের পরেই সোনার লড়াই থেকে কার্যত ছিটকে যায় চিন। শেষ রাউন্ডে কঠিন লড়াই হলেও লক্ষ্যে অবিচল থাকেন দারিয়াস, সান্ধু এবং পৃথ্বীরাজ।

এই নিয়ে চলতি এশিান গেমস থেকে সপ্তম সোনা জিতলেন ভারতীয় শুটারেরা। সব মিলিয়ে ২১ পদক দিলেন তাঁরা। টোকিও অলিম্পিকে হতাশাজনক পারফরম্যান্সের পর এশিয়ান গেমসে চমকপ্রদ সাফল্য পাচ্ছে ভারতীয় শুটিং দল। প্রত্যাশা অনুযায়ী পদক তালিকায় ভারতের সংখ্যা বৃদ্ধি করছে‌ শুটাররাই।

একই ইভেন্টে পদক জিতল ভারতীয় মহিলা দলও। শুটিংয়ে মহিলাদের ট্র্যাপ ইভেন্টে রুপো জিতল ভারতীয় মহিলা দল। রাজেশ্বরী কুমারী, মনীষা খের, প্রীতি রজক দেশকে রুপো এনে দিলেন।


মেয়েদের গল্ফে রুপো পেলেন অদিতি অশোক। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম পদক পেলেন অদিতি অশোক। সেইসঙ্গে ইতিহাস গড়লেন ভারতীয় মহিলা গল্ফার। ভারতের প্রথম মহিলা গল্ফ খেলোয়াড় হিসাবে এশিয়ান গেমসে পদক জয়ের নজির গড়লেন অদিতি।

অদিতি

তৃতীয় রাউন্ডের শেষে অনেকটাই এগিয়ে ছিলেন ভারতীয় প্রতিনিধি। শেষটা ভাল করতে পারলেন না অদিতি। ভারতীয় মহিলা গল্ফার খেলেছেন মোট ২৬৭টি শট। তাইল্যান্ডের ইয়োবোল অর্পিচায়া খেলা শেষ করতে নিয়েছেন ২৬৫টি শট। ফলে সোনার আশা পারলেন না অদিতি। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। অদিতি ছাড়া বাকি ভারতীয় গল্ফাররা হতাশই করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+