Asian Champions Trophy: দাপুটে পারফরম্যান্স অব্যাহত, রাজকুমারের হ্যাটট্রিকে মালয়েশিয়াকে ৮ গোল দিল ভারত
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জযের ধারা অব্যাহত ভারতীয় হকি দলের। চিন, জাপানের পর এবার মালয়েশিয়াকে হারাল ভারতীয় দল। বুধবার মালয়েশিয়াকে ৮-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলল ভারতীয় হকি দল।
অলিম্পিক্সে বোঞ্জ জয়ের পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেছে ভারতীয় দল। প্যারিস অলিম্পিক্সে যেখানে শেষ করেছিল ভারতীয় দল শিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেখান থেকেই যাত্রা শুরু করল। এই টুর্নামেন্টে ভারত গত বারের চ্যাম্পিয়ন দল। এবার চ্যাম্পিয়নের মতোই খেলছে ভারতীয় হকি দল। প্রথম ম্যাচে তিন গোল, পরের ম্যাচে পাঁচ গোলের পর এবার ৮ গোলে জয় পেল ভারত।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই হ্যাটট্রিক সম্পন্ন করলেন রাজকুমার পাল। এর কিছুক্ষণের মধ্যেই মালয়েশিয়া একটি গোল শোধ করে। কিন্তু ভারতের আক্রমণের ধারা কমেনি। গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে আগ্রাসীভাবে খেলতে শুরু করে ভারত।
ভারতের হয়ে সপ্তম এবং নিজের দ্বিতীয় গোলটি করেন অরাইজিৎ, অন্যদিকে মালয়েশিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন বিবেক সাগর প্রসাদ। শেষর্যন্ত ৮-১ গোলে বড় ব্যবধানে জয় পেয়েই মাঠ ছাড়ল ভারত।
আয়োজক চিনকে তিন গোল দেওয়ার পর সোমবার দ্বিতীয় ম্যাচে জাপানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় ভারত। পুরো ম্যাচেই দাপটের সঙ্গে পারফরম্যান্স করলেন ভারতীয় হকি খেলোয়াড়রা।
এখন পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখনও পর্যন্ত মোট ৪ বার এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে খেতাব ঘরে তুলেছে ভারতীয় হকি দল। এরপর বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া ও লিগের শেষ ম্যাচে শনিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ৬ দলের রাউন্ড রবিন ফর্ম্যাটের পর চার দল সেমিফাইনালে জায়গা করে নেবে।
বিগত কয়েক বছর ধরেই ভারতের পারফরম্যান্স যথেষ্ট ভালো। টোকিও অলিম্পিক্সে ৪১ বছরের খরা কাটিয়ে ব্রোঞ্জ এনেছিল ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ধারাবাহিকতা বজায় রাখে। এ বার প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ এনেছে ভারতীয় হকি দল।












Click it and Unblock the Notifications