Asian Champions Trophy 2023: হরমনপ্রীতের জোড়া গোল, ভারতের কাছে চার গোল হজম করে দেশে ফিরছে পাকিস্তান

Asian Champions Trophy 2023: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতীয় হকি দল পৌঁছে গিয়েছিল আগে। ফাইনালে ওঠার লড়াইয়ে হরমনপ্রীত সিংয়ের দল নামবে অপরাজেয় থেকেই। আজ চেন্নাইয়ে পাকিস্তানকে ৪-০ গোলে চূর্ণ করেছে ভারত।

জোড়া গোল করেছেন অধিনায়ক হরমনপ্রীত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এই জয় নিঃসন্দেহে সেমিফাইনাল ও এশিয়ান গেমসের আগে আত্মবিশ্বাস বাড়াল ভারতের।

Asian Champions Trophy 2023: ভারতের কাছে ৪ গোল হজম করল পাকিস্তান

ভারত যেমন গ্রুপ পর্বের শীর্ষস্থান ধরে রাখল, সেই সঙ্গে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল পাকিস্তান। চার গোল হজম করে দেশে ফিরছে তারা। মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে আজ খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন ও ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকে ভারতীয় দল।

Asian Champions Trophy 2023: ভারতের কাছে ৪ গোল হজম করল পাকিস্তান

আগাগোড়া আধিপত্য রেখেই জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীতরা। প্রথম পেনাল্টি কর্নার থেকেই গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত। জোরালো লো ফ্লিক পাকিস্তানের গোলকিপার আকমল হুসেনের বাঁদিক দিয়ে গিয়ে জালে জড়িয়ে যায়। ২৩ মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে গোল পায় ভারত। ড্র্যাগ ফ্লিকের মাধ্যমে বিপক্ষের গোলকিপারের পায়ের মাঝখান দিয়ে গোলে পাঠিয়ে দেন ভারত অধিনায়ক।

এরপরও আক্রমণাত্মক খেলার পথ থেকে সরেনি ভারত। যার ফলে ৩০ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার পায় ভারত, তবে এই দুটি ক্ষেত্রেই গোল করতে পারেননি হরমনপ্রীত। দ্বিতীয় পেনাল্টি কর্নারের ক্ষেত্রে ভারত ভিডিও রেফারেল চেয়ে দাবি করে বল গোলের দিকে যাচ্ছিল, কিন্তু তা পাকিস্তানের প্লেয়ারদের পায়ে লেগে প্রতিহত হয়। যদিও সেই দাবি যথার্থ ছিল না। বিরতিতে ভারত এগিয়ে থাকে ২-০ ব্যবধানে।

Asian Champions Trophy 2023: ভারতের কাছে ৪ গোল হজম করল পাকিস্তান

তৃতীয় কোয়ার্টারের ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান যুগরাজ সিং। পাকিস্তান ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার আদায় করলেও তা থেকে গোল পায়নি। ৫৫ মিনিটে মনদীপ সিংয়ের বাড়ানো বল ধরে তা গোলে পাঠান আকাশদীপ সিং। এই ম্যাচে ভারত সবমিলিয়ে ৫টি পেনাল্টি কর্নার আদায় করে। যার মধ্যে তিনটি থেকেই গোল এসেছে। প্রথম কোয়ার্টারে পাকিস্তানকে একটি গোল দেওয়া হলেও তা রিভিউয়ে বাতিল হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+