এশিয়াডে অমিত পনঘলের হাত ধরে বক্সিংয়ে সোনা পেল ভারত
বক্সিংয়েও সোনা ঘরে তুলল ভারতীয়রা। এদিন ৪৯ কেজি লাইট ফ্লাই বক্সিং ইভেন্টে সোনা জিতলেন অমিত পনঘল।
বক্সিংয়েও সোনা ঘরে তুলল ভারতীয়রা। এদিন ৪৯ কেজি লাইট ফ্লাই বক্সিং ইভেন্টে সোনা জিতলেন অমিত পনঘল। যার ফলে এশিয়াডে ১৪টি সোনা জয় করে ফেলল ভারত। এদিন ফাইনালে উজবেকিস্তানের হাসানবয় দুস্মাতোভকে হারিয়ে দিয়েছেন অমিত।

২০১৬ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন হাসানবয়কে ২২ বছর বয়সী অমিতের হারানো নিঃসন্দেহে এশিয়াডে ভারতের অন্যতম সেরা জয় হিসাবে বিবেচিত হবে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="de" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/AsianGames2018?src=hash&ref_src=twsrc%5Etfw">#AsianGames2018</a> : India's Amit Panghal wins gold medal in Men's 49 kg Boxing final. <a href="https://t.co/MffzC5w1xx">pic.twitter.com/MffzC5w1xx</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1035787951534292992?ref_src=twsrc%5Etfw">September 1, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এই প্রথমবার এশিয়াডে খেলতে নেমেই অসাধারণ ট্যাকটিক্যাল দক্ষতা দেখান অমিত। বিশেষ করে অসাধারণ ডিফেন্স করেন। দুস্মাতোভ বিশ্ব বক্সিংয়ে বড় নাম। তাঁকে যেভাবে অমিত হারালেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়।
তবে এদিন আগের বারের হারের মধুর বদলা নিলেন অমিত। জেতার পরে বলেছেনও, আমি বদলা নিতে চেয়েছিলাম। সেমিফাইনালে প্রথম রাউন্ডে ভালো খেলতে পারেননি। সেটার যাতে পুরনাবৃত্তি না হয় সেটাই চেয়েছিলেন অমিত।
অমিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে ওঠেন। কমনওয়েলথ গেমসে রুপো জেতার পরে এবার এশিয়াডে সোনা জিতলেন তিনি।












Click it and Unblock the Notifications