শুভেন্দু ও দিব্যেন্দুর ভোট! নন্দীগ্রামে স্থায়ী সমিতি গড়ল বিজেপি
বিধায়ক শুভেন্দু অধিকারী ও সাংসদ দিব্যেন্দু অধিকারীর ভোটে নন্দীগ্রামে স্থায়ী সমিতি গড়ল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, তাঁর সঙ্গে লড়তে দম লাগে। দিব্যেন্দু অধিকারীর বক্তব্য, সাংবিধানিক অধিকার, তাই ভোট দিতে এসেছেন।
নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন হয় মঙ্গলবার। ভোট দিতে উপস্থিত হন শুভেন্দু অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। স্থায়ী বোর্ড গঠন প্রক্রিয়া চলাকালীন তৃণমূলের এক জয়ী প্রার্থী আজিজুল রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত নন্দীগ্রাম সুপার স্পেশালটি হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়।

অপরদিকে তৃণমূলের এক সদস্য অসুস্থ হওয়ায় তৃণমূল কংগ্রেস এর তরফ থেকে স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়া বন্ধের জন্যে বিডিওর কাছে দাবি জানানো হয় । বিডিও রাজি না হওয়ায় তৃণমূল কর্মী সমর্থকরা বিডিও অফিসের সামনেই অবস্থান বিক্ষোভ বসে পড়েন। বিক্ষোভরত তৃণমূল কর্মীদের দাবিকে মান্যতা না দিয়ে বিডিওর নেতৃত্বে বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হয়।
বিজেপি ২৪ টি ভোট পায় এবং তৃণমূল পায় ১৮ টি। স্বাভাবিকভাবেই সেখানে বোর্ড গঠন করে বিজেপি। এ বিষয়ে দিব্যেন্দু অধিকারীর মন্তব্য, তিনি তমলুক লোকসভার সাংসদ একজন সাংসদ হিসেবে তাঁর সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য এসেছেন এবং তাঁর সমর্থন জানিয়েছেন।
তবে কোন দলকে সমর্থন করেছেন, সেটা বলতে নারাজ সংসদ দিব্যেন্দু অধিকারী। এ বিষয়ে তৃণমূলের বক্তব্য, তৃণমুল সাংসদ হয়েও দিবেন্দু অধিকারী বিজেপিকে ভোট দিয়েছেন। যার ফলেই তৃণমূল সেখানে বোর্ড গঠন করতে পারেনি। তাদের আরও বক্তব্য যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার নীতি-আদর্শের কথা বলেন, সেখানে তারই পরিবারের লোকজন নীতি-আদর্শকে মানছেন না।
অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, তৃণমূলকে তাঁর সঙ্গে লড়তে হলে দম থাকা প্রয়োজন। নন্দীগ্রামের বুকে সেই দম তৃণমূলের নেই, কারণ তিনি (শুভেন্দু) ওদের (তৃণমূলের) লিডারকে (মমতা) হারিয়েছেন এখানে।












Click it and Unblock the Notifications