কেন দেব অভিমানী হয়েছিলেন ভোটের আগে? কারণ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিনেতা দেব কেন এবার তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে চাননি? কেন তিনি রাজনীতি থেকে সরে আসতে চেয়েছিলেন? সেই বিষয়টি পরিষ্কার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটালের মাটিতে রোড শো করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই এই বক্তব্য রাখলেন তিনি।

ঘাটালের মানুষের জন্য বিদায়ী সাংসদ দেব বরাবর ভেবেছেন। ঘাটাল থেকে দুই বার সাংসদ হয়েছিলেন। দুবারই তিনি ঘাটাল মাস্টার প্ল্যান হবে বলে মানুষকে কথা দিয়েছেন। কিন্তু গত দশ বছরে কোনও কিছুই হয়নি। এ কারণে তিনি অভিমানী হয়ে গিয়েছিলেন।

Abhishek Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের কথা হয়েছিল। দেব সেই সময় জানান সংসদের বিভিন্ন জায়গায় ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে তিনি কথা বলেছেন। চিঠিপত্র দিয়েছেন। কিন্তু তারপরেও সুরাহা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরপর ফোন করেন। বিষয়টি জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান না করলে রাজ্য সরকার করবে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভা থেকে দেবকে পাশে নিয়ে এই কথা ঘোষণা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একবার ঘাটাল মাস্টার প্ল্যান করার বিষয় নিয়ে বার্তা দিলেন ভোটের প্রচারে এসে।

দেবের সমর্থনে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করেন রবিবার। প্রচুর মানুষ এই রোড শোতে উপস্থিত হয়েছিলেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব,বিধায়করাও উপস্থিত ছিলেন। রোড শো শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। পাশে এই সময় সাংসদ দেব উপস্থিত।

বিজেপি প্রচার করতে এলে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেওয়া হয়নি কেন? প্রশ্ন করতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের র‍্যালি ঘিরে ২০১৯ সালে কলকাতায় উত্তেজনা তৈরি হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হয়নি? অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের এই প্রশ্ন তুললেন।

দুদিনের বৃষ্টিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া,হুগলি বিস্তীর্ণ এলাকা জলে ডুবে যায়। কৃষকরা আর্থিক ক্ষতির সামনে পড়েন। কৃষকদের চোখে জল দেখতে পাওয়া যায়। সেই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র এতদিনেও ঘাটাল মাস্টার প্ল্যান করেনি। কৃষকদের এই সমস্যায় পড়তে হয়। দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+