সংক্রমণে রাজ্যে করোনা সংক্রমণে শীর্ষে পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই পর্যন্ত বন্ধ সব

সংক্রমণে রাজ্যে করোনা সংক্রমণে শীর্ষে পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই পর্যন্ত বন্ধ সব

করেনা সংক্রমণে রাজ্যে শীর্ষে রয়েছে পশ্চিমমেদিনীপুর। গত কয়েক সপ্তাহ ধরেই একই অবস্থা এই জেলার। পরিস্থিতি সামাল দিতে তাই মাইক্রো কন্টেইনমেন্ট জোনের পথে হাঁটল জেলা প্রশাসন। ৭টি থানা এলাকায় মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। ১৫ জুলাই পর্যন্ত এই ৭ থানা এলাকার সব দোকান বাজার বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে।

পশ্চিম মেদিনীপুরে ছড়াচ্ছে সংক্রমণ

পশ্চিম মেদিনীপুরে ছড়াচ্ছে সংক্রমণ

রাজ্যের করোনা সংক্রমণ কমে এলেও কয়েকটি জেলায় কিন্তু চোখ রাঙাচ্ছে করোনা। তার মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুর। গোটা রাজ্যে করেনা সংক্রমণে শীর্ষে রয়েছে পশ্চিম মেদিনীপুর। কলকাতা, উত্তর ২৪ পরগনাকেও ছাপিয়ে গিয়েেছ এই জেলার করোনা সংক্রমণ। পাশের জেলা পূর্বমেদিনীপুরেও সংক্রমণ উদ্বেগজনক জায়গায় রয়েছে।

মাইক্রো কন্টেইনমেন্ট জোন

মাইক্রো কন্টেইনমেন্ট জোন

গোটা রাজ্যে করেনা বিধিনিষেধ অনেকটাই শীথিল করা হয়েছে। কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণ যে হারে বাড়ছে তাতে সেখানে করোনা বিধি শিথিল করার সাহস পাচ্ছে না জেলা প্রশাসন। ৭ থানা এলাকায় মাইক্রো কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। বেলদা, নারায়ণগড়, কেশিয়াড়ি, ঘাটাল, গড়বেতা, খড়গপুর ও মেদিনীপুর কোতয়ালি থানায় কড়া বিধিবিষেধজারি করা হয়েছে।

বন্ধ বাজার

বন্ধ বাজার

করেনা সংক্রমণ রুখতে এই সাত থানা এলাকায় বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার থেেক ১৫ জুলাই পর্যন্ত ৭ জায়গার দোকান বাজার সব বন্ধ থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পোস্টার, ব্যানার, ফ্লেক্স টাঙিয়ে দেওয়া হয়েেছ। সেই সঙ্গে মাইকেও প্রচার চালানো হচ্ছে। কেউ যাতে নিয়ম লঙ্ঘন না করেন সেকারণে পুলিশ নজরদারি চালাচ্ছে। পথচারীদেরও এই নিয়ে সতর্ক করা হয়েছে।

থার্ড ওয়েভের আশঙ্কা

থার্ড ওয়েভের আশঙ্কা

করোনার থার্ড ওয়েভের আশঙ্কায় ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। করোনা সংক্রমণ যাতে নিয়ন্ত্রণে থাকে সেকরনে একাধিক জিনিসে ছাড় দেওয়া হলেও লোকাল ট্রেন, মেট্রো রেল ছাড় েদওয়া হয়নি। একাধিক জিনিসে বিধিনিেষধ আরোপ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+