Cyclone Dana in West Bengal: ধেয়ে আসছে সাইক্লোন 'দানা', তাতে কী? দিঘার পার যেন 'পুজোর রাত'

Cyclone Dana in West Bengal: আরও শক্তি বাড়াচ্ছে সাইক্লোন 'দানা'। বুধবার রাতেই সেটি আরও 'প্রবল ঘূর্ণিঝড়ে'র আকার নিয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুধু তাই নয়, বৃহস্পতিবার সকাল থেকে ধীরে ধীরে আরও শক্তি বাড়াবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শুধু তাই নয়, ধীরে ধীরে সেটি ওডিশা এবং বাংলার উপকূলের দিকে ধেয়ে আসবে বলে জানানো হয়েছে।

ইতিমধ্যে সাইক্লোনের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার সমুদ্র উপকূলে। এই অবস্থায় দ্রুত পর্যটকশূন্য করা হচ্ছে দিঘা-শঙ্করপুর সহ সমুদ্র সৈকতকে। কিন্তু সেখানেই চ্যালেঞ্জ (Cyclone Dana in West Bengal) । বাস কিংবা প্রাইভেট গাড়িতে চেপে মানুষ ভিড় জমাচ্ছেন বাংলার অন্যতম এই পর্যটনস্থলে।

Cyclone Dana in West Bengal

আর তাঁদের সামাল দিতেই একেবার হিমশিম অবস্থা পুলিশ প্রশাসনের। একেবারে লাঠি হাতে ময়দানে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। শুধু তাই নয়, প্রতি মুহূর্তে বাঁশি বাজিয়ে মানুষকে সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা। আর তা দেখে অনেকে বলছেন, গত কয়েকদিন আগেই শহরের বড় পুজো মণ্ডপগুলিতে মানুষের ভিড় যেভাবে পুলিশ আধিকারিকরা সামলাচ্ছিলেন ঠিক যেন সেই ছবিই উঠে এসেছে দিঘার পারে।

পরিস্থিতি এতটাই উদ্বেগের যে কয়েকটি জায়গায় বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিতে বাধ্য হয়েছেন পুলিশ আধিকারিকরা। এমনকি ময়দানে নেমে মানুষকে বোঝাতে দেখা যাচ্ছে শীর্ষ আধিকারিকদেরও। মানুষের ভিড় আছে আর একটি দোকানপাট থাকবে না! আর তাই কাউকে কাউকে তো দোকান খুলেও বসতে দেখা গিয়েছে। বসে গিয়েছেন ঝালমুড়ী কাকুও।

বলে রাখা প্রয়োজন, গত মঙ্গলবার থেকেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চরম সতর্কতা জারি করা হয়। বিশেষ করে সমুদ্র সৈকত দীঘা, মন্দারমণিতে বেড়াতে পর্যটকদের দ্রুত ফিরিয়ে দেওয়ার কাজ করা হয়।

এমনকি নতুন করে যাতে কোনও হোটেল বুকিং না নেওয়া হয় সেক্ষেত্রেও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু কে শোনা কার কথা!!! হুজুগে বাঙালি ঝড় দেখার সাক্ষী হওয়া থেকে কীভাবে আটকায়। আর তাই সব ফেলে দানা দর্শনে সৈকত ছুটছেন সাধারণ মানুষ।

Cyclone Dana in West Bengal

যা খবর, এই অবস্থায় বুধবার জেলা প্রশাসন এবং পুলিশের একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সম্ভবত আজ বৃহস্পতিবার থেকে পর্যটক ঠেকাতে দিঘা কিংবা সংলগ্ন এলাকাতে আরও কড়া ভূমিকায় দেখা যেতে পারে প্রশাসনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+