ঘুগনি, তেলেভাজার ব্যবসা করতে বলে মুখ্যমন্ত্রী বললেন, 'দিয়ে কুলোতে পারবেন না'
তেলে ভাজা, চপ যে শিল্প হতে পারে তা প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন! যা নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকি এখনও মাঝে মধ্যে এহেন মুখ্যমন্ত্রীর মন্তব্যে নিয়ে কুটুক্তি করতে ছাড়েন না বিরোধীরা। আর এর মধ্যেই ফের একবার
তেলে ভাজা, চপ যে শিল্প হতে পারে তা প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন! যা নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকি এখনও মাঝে মধ্যে এহেন মুখ্যমন্ত্রীর মন্তব্যে নিয়ে কুটুক্তি করতে ছাড়েন না বিরোধীরা। আর এর মধ্যেই ফের একবার ঘুগনি থেকে তেলেভাজার ব্যবসা করার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
যা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। আজ বৃহস্পতিবার খড়গপুরে একটি কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা। আর সেখানেই এহেন মন্তব্য তাঁর।

ঠিক কি বলেছেন মমতা
খড়গপুরের অনুষ্ঠানে উৎকর্ষ বাংলাতে যারা উত্তীর্ন হয়েছেন তাঁদের হাতে নিয়োগ পত্র তলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অনেকেই টোন টিটকিরি কাটেন আমার এই কথা শুনে...! না থেমেই মুখ্যমন্ত্রী বলেন, এক হাজার টাকা নিয়ে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট নিন। আসতে আসতে পুরো বিষয়টি বারাতে হবে বলেও মন্তব্য মমতার। তাঁর দাবি, প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন। এরপর মাকে বলবেন একটু ঘুঘনি করে দিতে... এরপর তেলভাজা করলেন। একটা টুল আরেকটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে। লোককে দিয়ে কুলোতে পারবেন না বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকাল অনেক বিক্রি আছে বলেও দাবি তাঁর।

কোনও কাজ ছোট নয়
এদিন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, কোনও কাজই ছোট নয়। কে কি বলল তা মাথায় নেবেন না। জীবনের নাম মহাশয়... যা সয়াবেন তাই সইবে বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। খেটে খেতে হবে। যত মানুষ আজ মাটি থেকে উঠে বড় হয়েছে, এটাই তাঁদের কাহিনি। তা নিয়ে গর্ব হয় বলে মন্তব্য রাজ্যের প্রশাসনিক প্রধান। সুযোগ পেলে অবশ্যই শিক্ষাকতা করবেন বলে দাবি তাঁর। খুব শীঘ্রই ৮৯ হাজার শিক্ষক নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কুচুরি পানা দিতে থালা-গ্লাস-
এদিন মুখ্যমন্ত্রী বলেন, কুচুরি পানা দিয়ে এখন অনেক কিছু তৈরি হচ্ছে। পানাগুলিকে শুকিয়ে তৈরি হচ্ছে বলে দাবি মমতার। তিনি বলেন, বাজারে যাওয়ার ব্যাগ থেকে খাবার থালা তৈরি হচ্ছে। এত ভালো যে কাজ হতে পারে তা জানা ছিল না বলে দাবি। একই সঙ্গে এদিন ফের একবার কাশফুল দিয়ে বালিস, বালাপোস তৈরি কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান, এই কাশফুল অনেক মানুষ পছন্দ করেন। আর তা দিয়ে অন্য কিছু তৈরির কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications