'বাংলায় ২৫০ পাবে তৃণমূল, ২ মে হোলি খেলব', ঘাটালের রোড শো থেকে কর্মীদের ভোকাল টনিক অভিষেকের

'বাংলায় ২৫০ পাবে তৃণমূল, ২ মে হোলি খেলব', ঘাটালের রোড শো থেকে কর্মীদের ভোকাল টনিক অভিষেকের

যতই দফা ভাগ হোক একুশের ভোটে এবার ২৫০ পাবে তৃণমূল কংগ্রেস। ২ মে হোলি খেলা হবে। ঘাটালের রোড শো থেকে হুঙ্কার তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কার্যত অধিকারী পরিবারের দিকে ইঙ্গিত করেই এই বার্তা দিয়েছেন অভিষেক। বাংলায় ২১ দফায় ভোট হলেও ওর জামানত জব্দ হবে। শুভেন্দু অধিকারী ইঙ্গিত করে নাম না করেই নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২ মে হোলি খেলব

২ মে হোলি খেলব

৮ দফায় ভোট হচ্ছে বাংলায়। বিজেপির কথা শুনেই ভোটের এতো দফা বলে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তারপরেই ঘাটালে রোড শো করেন তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার দূত নিয়ে রোড শো করেন অভিষেক। সেখানে সভা করে অধিকারী পরিবারের নাম না করেই আক্রমণ শানিয়েছেন তিনি। হুঙ্কার দিয়ে তিনি বলেছেন ২ মে হোলি খেলব আমরা। বাংলায় এবার ২৫০ পাবে তৃণমূল কংগ্রেস। পূর্বে ১৬টা আসন আর পশ্চিম মেদিনীপুরে ১৫টি আসনই পাবে তৃণমূল কংগ্রেস।

 শুভেন্দুকে নিশানা অভিষেকের

শুভেন্দুকে নিশানা অভিষেকের

ঘাটালের সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তিনি অভিযোগ করেছেন একজনকে সুবিধা করে দিতেই এতো দফায় ভোট করা হচ্ছে।সেকারণেই মেদিনীপুরকে দুই ভাগে ভাগ করিয়ে ভোট করানো হচ্ছে। ৩১ দফায় ভোট করানো হলেও জামানত জব্দ হবে ওদের। পশ্চিম মেদিনীপুরকে ১৫-০ করার ডাক দিয়েছেন তিনি। আরও ২০ বার তিনি মেদিনীপুরে আসবেন বলে দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সিবিআই হানা অভিষেকের বাড়িতে

সিবিআই হানা অভিষেকের বাড়িতে

কয়েকদিন আগেই কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিস পাঠিয়েছিল সিবিআই।জেরা করা হয়েছে অভিষেকের স্ত্রী রুজিরা এবং তাঁর শ্যালিকা মেনকাকে। তারপরেই ঠাকুরনগরের সভা ভেটে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক। তিনি বলেছেন যতই সিবিআই দেখাওষ আমার জেদ দ্বিগুণ, বাংলা জয় করেই ছাড়ব। সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছু়়ড়ে দিয়েছিলেন তিনি।

টার্গেট অভিষেক

টার্গেট অভিষেক

একুশের ভোটের প্রথম থেকে অভিষেককে টার্গেট করতে শুরু করেন বিজেপি নেতারা। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েই হুঙ্কার দিয়েছিলেন তোলাবাজ ভাইপো হঠাও। কয়লাকাণ্ডে অভিষেকের হাত রয়েছে বলে সরসরি অভিযোগ করেছিলেন তিনি। সিবিআই এবার অভিষেককে ধরবে বলে আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+