টার্গেট ৩৫ আসন, মেদিনীপুরে বিজেপির জোড়া ফলার দিদির দূতকে নিয়ে ময়দানে নামছেন অভিষেক
টার্গেট ৩৫ আসন, মেদিনীপুরে বিজেপির জোড়া ফলার দিদির দূতকে নিয়ে ময়দানে নামছেন অভিষেক
ফের মেদিনীপুরে পা রাখতে চলেছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরে পা রাখতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিদির দূত নিয়ে তিনি হাজির হবেন তিনি। অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি আসনকে টার্গেট করেই এগোচ্ছে শাসক দলও। মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসকে ৩৫-০ করার ডাক দিয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষের সঙ্গে হাত মিলিয়ে মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসকে নিশ্চিহ্ন করার ডাক দিয়েছেন। গেরুয়া শিবিরের সব জোরজোর ধুলোয় মিশিয়ে দিতে এবার একেবারে দিদির দূত নিয়ে হাজির হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পশ্চিম মেদিনীপুরে অভিষেকের সভা
আবার পশ্চিম মেদিনীপুরে পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরে সভা করবেন তৃণমূল কংগ্রেস সাংসদ। এবার থাকছে বড় চমক। দিদির দূত নিয়েই পশ্চিম মেদিনীপুরে একেবারে ধমাকেদার এন্ট্রি নিতে চলেছেন অভিষেক। সূত্রের খবর িদদির দূত নিয়ে রোড শো করবেন তৃণমূল কংগ্রেস েজলা সভাপতি। কুলপিতেই দিদির দূত নিয়ে প্রথম রোড শো করেন অভিষেক।

টার্গেট ৩৫ আসন
অবিভক্ত মেদিনীপুরের ৩৫ আসনকে পাখির চোখ করে রেখেছে বিজেপি। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর গোটা মেদিনীপুর দখলের লড়াইয়ে নেমেছেন তাঁরা। শুভেন্দু তৃণমূল কংগ্রেসকে মেদিনীপুরে ৩৫- ০ করারা চ্যালেঞ্জ ছু়ড়ে দিয়েছেন। শুভেন্দুর সেই প্রচেষ্টা জল ঢালতেই দিদির দূত নিয়ে ময়দানে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই মনে করছে রাজনৈতিক মহল।

শুভেন্দুর চ্যালেঞ্জ
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অভিেষক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে চলেছেন শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ ভাইপো বলে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। অভিষেক বন্দ্যোরাধ্যায়কে কয়লা চোর, গরুচোর, বালিচোর বলে অভিযোগ করেছেন শুভেন্দু। দিলীপ ঘোষের সঙ্গে হাত মিলিয়ে এবার গোটা অবিভক্ত মেদিনীপুরে পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ ছু়ড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

কাঁথিতে অভিষেকের সভা
এর আগে একেবারে শুভেন্দুর ডেরায় গিয়ে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সভা করে অধিকারী পরিবারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। শুভেন্দুকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন ক্ষমতা থাকলে কিছু করে দেখাক। তারপরেই জেপি নাড্ডা শহরে এসে অভিষেকের আক্রমণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন জেপি নাড্ডা।












Click it and Unblock the Notifications