দিব্যেন্দু অধিকারীর গাড়িতে পিছনে থেকে এসে ধাক্কা লরির, প্রাণে রক্ষা সাংসদের

কোনও রকমে রক্ষা পেলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। পিছন থেকে এসে সাংসদের গাড়িটিতে সজোরে ধাক্কা মারে একটি লরি। ধাক্কায় ভয়ঙ্কর ভাবে ক্ষতি হয় দিব্যেন্দুর গাড়িটির। কিন্তু কোনও ভাবে রক্ষা পেয়ে যান সাংসদ। তবে শরীরে আঘাত লে

কোনও রকমে রক্ষা পেলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। পিছন থেকে এসে সাংসদের গাড়িটিতে সজোরে ধাক্কা মারে একটি লরি। ধাক্কায় ভয়ঙ্কর ভাবে ক্ষতি হয় দিব্যেন্দুর গাড়িটির। কিন্তু কোনও ভাবে রক্ষা পেয়ে যান সাংসদ। তবে শরীরে আঘাত লেগেছে তাঁর। তবে তাও খুব একটা গুরুতর নয় বলে জানা যাচ্ছে। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

দিব্যেন্দু অধিকারীর গাড়িতে পিছনে থেকে এসে ধাক্কা লরির

তবে ঘটনার পর ঘাতক লরিটিকে ধরতে শুরু হয়েছে পুলিশের তল্লাশি। তবে ঘটনার পর দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই লরিটি। সিসিটিভি খতিয়ে দেখিয়ে লরিটিকে খোঁজের চেষ্টা হচ্ছে। তবে জানা যাচ্ছে এই ঘটনার পর প্রশ্নের মুখে সাংসদের নিরাপত্তা। তবে এই মুহূর্তে কেন্দ্রীয় নিরাপত্তা পান সাংসদ দিব্যেন্দুও।

এমনকি শিশির অধিকারীকেও কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়ে থাকে। বাহিনীর ঘেরাটোপে থেকেও কীভাবে এই ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কেন রাজ্য পুলিশের নিরাপত্তা দিব্যেন্দুর তুলে নেওয়া হয়েছে সেই কারণ অবশ্য স্পষ্ট নয়। এমনকি সাংসদকে বলতে শোনা গিয়েছে, কেন রাজ্যের নিরাপত্তা তুলে নেওয়া হল আর কেন কেন্দ্রীয় নিরাপত্তা তাঁকে দেওয়া হল সে বিষয়টি নাকি স্পষ্ট নয়।

জানা গিয়েছে, এই ঘটনার পর দ্রুত বাড়ি ফিরে গিয়েছেন দিব্যেন্দু। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনা ঘিরে উঠতে শুরু করেছে প্রশ্ন? স্থানীয় এক বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন এমন কোনও ঘটনা ঘটেনি। কীভাবে এই ঘটনা ঘটল তা পুলিশের তদন্ত করে দেখা উচিৎ বলে দাবি নেতৃত্বের। এর পিছনে কোনও ষড়যন্ত্র নেই তো? প্রশ্ন তুলেছে বিজেপি।

এই প্রসঙ্গে বিপ্লব দেবের ঘটনাও তুলে এনেছেন তিনি। তাঁর দাবি, কীভাবে প্রকাশ্য রাস্তায় একড়া রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর গাড়ি চলে আসার মতো ঘটনা ঘটছে। সেখানে এই ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র নেই তা উড়িয়ে দেওয়া যায় না বলে দাবি তাঁর। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কিছু বলা হয়নি।

উল্লেখ্য, দিব্যেন্দু অধিকারী তৃণমূলে থাকলেও তাঁর ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ দলের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। এমনকি তৃণমূলের তরফেও তাঁকে ডাকা হয়না বলে অভিযোগ। আর এই অবস্থায় শুভেন্দু অধিকারীর সঙ্গে ক্রমশ সংঘাত চড়ছে রাজ্যের।

একাধিক মামলা তাঁর বিরুদ্ধে। এমনকি শিশির অধিকারীর সঙ্গেও প্রকাশ্যে বিরোধের ঘটনা ঘটেছে তৃণমূলের। আর এর মধ্যে এই ঘটনা তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+