হঠাৎ বদলে গিয়েছে দিঘার চেহারা, কেন এই দশা জেনে নিন

হঠাৎ করে বদলে গিয়েছে দিঘার চেহারা। কয়েকদিন আগে পর্যন্ত দিঘার নাম শুনলে যাঁরা উল্টোদিকে হাঁটছিলেন তাঁরাই এখন দিঘা ছুটছেন। সপ্তাহান্তে টানা তিনদিন ছুটি। সেই শনিবার থেকে চলছে ছুটি। শনি-রবি হয়ে সোম। আবার সরকারি স্কুলে গরমের ছুটিও পড়ে গিয়েছে।

কাজেই এক ছুটে দিঘায় হাজির সকলে। তার উপরে আবহাওয়াও বেশ সদয় হয়েছে। ঝড়-বৃষ্টিতে ঠান্ডা পরিবেশ। ফুরফুরে হাওয়ায় গা ভাসিয়ে সমুদ্র সৈকতে বসে থাকতে মন্দ লাগবে না কারোরই। কাজেই গত শক্রবার থেকেই দিঘায় ঠাঁই নাই ঠাঁই নাই দশা। ৯৯ শতাংশ হোটেল, গেস্ট হাউস ভর্তি। কোথাও কোনও জায়গা নেই।

দিঘা

সরকারি বেসরকারি সব হোটেলের একই অবস্থা। তাপপ্রবাহ কিছুটা কমেছে। ফলে দিঘার মনোরম পরিবেশে পরিবার প্রিয়জনের সাথে সময় কাটাতে দেরি করতে চাইছে না পর্যটকরা। শুক্রবার বিকেল থেকেই পর্যটকদের আনাগোনা কয়েকশ গুন বেড়ে যায়। আজ রবিবার সংখ্যাটা আরো প্রায় দ্বিগুণ হয়েছে।

দিঘা

সদ্য শেষ হয়েছে ঈদ। তার পর টানা ছুটি, স্কুল কলেজে পড়েছে টানা ছুটি৷ ফলে দিঘায় আসছেন পর্যটকরা। আগে যেখানে একদিন, দুদিনের বুকিং হতো এখন দেখা যাচ্ছে টানা ৪/৫ দিনের বুকিং হচ্ছে। কিছুদিন আগে তাপপ্রবাহের কারনে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম ছিলো। আবহাওয়ার পরিবর্তন ঘটায় ভ্রমণ পিপাসুরা পাড়ি দিচ্ছেন দিঘার সমুদ্র সৈকতে।

বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গিয়েছে বর্তমান সময়ে ৫০০ থেকে ৫০০০ টাকা দামের রুম রয়েছে। রুম অনুসারে দাম রয়েছে। দিঘায় বিভিন্ন ধরনের পর্যটক আসেন। পর্যটকদের চাহিদা অনুসারে তাদের রুমের ব্যবস্থা করা হয়। ৫০০/৭০০ নন এসি মোটামুটি রুম, ৭৫০/১০০ নন এসি একটু ভালো রুম, ১২০০/১৫০০ এসি নরমাল রুম, ২০০০/২৫০০ এসি ডিলাক্স রুম। এর পর বিভিন্ন ধরনের সুপার ডিলাক্স রুম রয়েছে, রয়েছে ভালো মানের পরিষেবা।

দিঘায় পর্যটকদের আনাগোনা বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ গ্রহন করে চলেছে। দিঘায় পর্যটকদের বিনোদনের জন্য সরকারি উদ্যোগে নানা পরিষেবা যেমন চালু করা হয়েছে তেমনি পর্যটকদের জন্য দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ ধাম মন্দির, কফি হাউস, পায়ে পায়ে প্রকৃতি দর্শন (Digha Nature Trial) সহ আর অনেক কিছু। রাজ্য সরকারের স্বপ্ন দিঘা হয়ে উঠুক গোয়া।সেই লক্ষ্যে এগিয়ে চলেছে রাজ্য সরকার।যেভাবে দিনে দিনে দিঘার রুপ পরিবর্তন হচ্ছে, পর্যটকদের আনাগোনা বাড়ছে তাতে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন পূরণ হবে অচিরেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+