শুভেন্দুর নিশানায় অভিষেক! নিজেকে বাঁচাতে পরিবারকে চোর সাজাচ্ছেন...বললেন বিরোধী দলনেতা

Suvendu Adhikari: নিজে খেলি, বৌকে দিলি, বাদ গেলনা শালি। বাবা মা তো আছেই! আসলে স্বপরিবারে ডাক পেয়েছে। সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্যই এই কর্মকান্ড করছে। এটা কোনও রাজনৈতিক কর্মকাণ্ড নয়। এর সঙ্গে সাধারণ মানুষের কি সম্পর্ক আছে? এমনই প্রশ্ন তুলে নাম না করে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

একের পর এক ইডির জেরার মুখে অভিষেক ও তার পরিবার। কখনও দিল্লি গিয়ে অবস্থান বিক্ষোভ, আবার কখনও রাজভবনের সামনে ধরনা প্রদর্শন। কার্যত নিজেকে ইডির জেরার মুখ থেকে বাঁচতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন, নন্দীগ্রামে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 শুভেন্দুর নিশানায় অভিষেক

তাঁর বক্তব্য অভিষেক নিজেকে বাঁচাতে বাবা মা-সহ পরিবারকে চোর সাজাচ্ছে। কার্যত দিল্লি থেকে রাজভবন, বিগত কয়েকদিনে যে যে কর্মসূচি গুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছেন শুভেন্দুর চোখে অভিষেকের নেওয়া সেই সমস্ত প্রদক্ষেপগুলো কোনও রাজনৈতিক কর্মকাণ্ড নয়। তিনি নিজেকে ইডির জেরার মুখ থেকে বাঁচাতেই এই ধরনের একের পর এক কর্মসূচি নিয়ে চলেছেন।

শুধু তাই নয় শুভেন্দু অধিকারীর দাবি, অভিষেক নিজেকে বাঁচাতে নিজের পরিবারকেই চোর সাজাচ্ছেন। কারণ তিনি মনে করেন গত কয়েকদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেওয়া একাধিক কর্মসূচির সঙ্গে সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই।

প্রসঙ্গত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি কখনই বলেনি ১০০ দিনের কাজ, জব কার্ড হোল্ডারদের টাকা, কাজ আটকে দেওয়া হয়েছে। বিজেপি চুরি আটকানোর চেষ্টা করেছে। উদাহরণ স্বরূপ তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তিনি নিজেই আবেদন করেছেন, নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করে ফেক জব কার্ড আর প্রকৃত জব কার্ড বাছাই করা হোক। তদন্তকারী সংস্থাকে দিয়ে ভুয়ো স্কিমগুলিকেও চিহ্নিত করার দাবি তিনি করেছেন।

শুভেন্দু অধিকারীর স্পষ্ট দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেওয়া পদক্ষেপ গুলিতে তাদের কোনও অবজেকশন নেই। পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের টাকা, জব কার্ড নিয়ে তিনি নিজেই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন করেছেন তদন্তের জন্য।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গত কয়েকদিনের নেওয়া কর্মসূচি সম্পর্কে প্রশ্ন তুলে বিরোধী দলনেতা বলেন, আসলে এগুলো শুধুমাত্র নিজেকে ইডির জেরার মুখ থেকে বাঁচানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়। কারণ এগুলোর সঙ্গে সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই, তাই তিনি অরাজনৈতিক কর্মসূচির সঙ্গে নিজের পরিবারকেও চোর সাজাচ্ছেন শুধুমাত্র ইডির জেরার মুখ থেকে নিজেকে বাঁচার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+