গোলাপ এবং কার্ড হাতে শুভেন্দুর শান্তিকুঞ্জে ঢোকার চেষ্টা তৃণমূল ছাত্র পরিষদের! হুলস্থূল কাঁথিতে

শুভেন্দু অধিকারীর বাড়িতে শান্তিকুঞ্জে ঢোকার চেষ্টা তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) নেতা-কর্মীদের। হাতে গোলাপ আর ‘গেট ওয়েল সুন' কার্ড নিয়ে সোমবার সকালে ঢোকার চেষ্টা করেন নেতাকর্মীরা। আর তা আটকানোর চেষ্টা করেন পুলিশ আধিকার

শুভেন্দু অধিকারীর বাড়িতে শান্তিকুঞ্জে ঢোকার চেষ্টা তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) নেতা-কর্মীদের। হাতে গোলাপ আর 'গেট ওয়েল সুন' কার্ড নিয়ে সোমবার সকালে ঢোকার চেষ্টা করেন নেতাকর্মীরা। আর তা আটকানোর চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তাল হয়ে ওঠে কাঁথি এলাকা।

পুলিশ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা রীতিমত পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার পরেই কেন্দ্রীয় বাহিনীর তরফে বিরোধী দলনেতার বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ঘটনার সুত্রপাত রবিবার।

ঘটনার সুত্রপাত রবিবার।

ঘটনার সুত্রপাত রবিবার। কার্যত শুভেন্দু অধিকারীকে প্যাঁচে ফেলতে এহেন কর্মসূচি ঘোষণা করা হয় তৃণমূলের তরফে। কুণাল ঘোষ জানান, বিরোধী দলনেতা অসুস্থ। আর তাঁর সুস্থতা কামনা করে প্রত্যেকদিন গোলাপের সঙ্গে একটি কার্ড পাঠানো হবে। যেখানে বিজেপি নেতা সুস্থতা কামনা করা হবে বলে মন্তব্য করেছিলেন কুণাল। কিন্তু কেন এমন কর্মসূচি? ঘটনার সূত্রপাত হয় অভিষেকের তিন বছরের ছেলে আয়াংশের জন্মদিনকে ঘিরে। জন্মদিনের দিন একটি টুইট করেন শুভেন্দু। যেখানে তাজমহলে ওই জন্মদিন পালন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি এজন্যে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা।

একাধিক কার্ডে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও।

একাধিক কার্ডে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও।

যদিও এরপরেই কড়া ভাষায় জবাব দেন কুনাল। পুরো বিষয়টি ভিত্তিহীন এবং মিথ্যাচার বলে দাবি করেন তিনি। আর এরপরেই তৃণমূল নেতার দাবি, শুভেন্দুর মানসিক অবস্থা স্থিতিশীল নয়। আর এরপরেই এহেন কর্মসূচি ঘোষণা করা হয়। আর এরপরেই এদিন সকাল থেকেই শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জড়ো হয় শাসকদলের ছাত্র সংগঠনের সদস্যরা। বিভিন্ন কলেজ থেকে আসেন সদস্যরা। অধিকাংশের হাতে একটি করে গোলাপ এবং 'গেট ওয়েল সুন' কার্ড। এমনকি একাধিক কার্ডে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও।

বিভিন্ন প্রান্ত থেকে এমন কার্ড এবং গোলাপ ফুল পাঠানো হচ্ছে

বিভিন্ন প্রান্ত থেকে এমন কার্ড এবং গোলাপ ফুল পাঠানো হচ্ছে

শুধু মেদিনীপুরই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমন কার্ড এবং গোলাপ ফুল পাঠানো হচ্ছে বিরোধী দলনেতার বাড়িতে। প্রত্যেকদিন এমন কার্ড এবং ফুল পৌঁছবে বলে দাবি শাসকদলের। এমনকি কলকাতা-হাওড়া থেকেও ছাত্র পরিষদের তরফে এমন কার্ড পাঠানো হচ্ছে বলে খবর। শ্যধু তাই নয়, উত্তরবঙ্গ থেকেও ডাকযোগেও এই কার্ড এবং ফুল শুভেন্দু অধিকারীর বাড়ির ঠিকানাতে পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চাও। কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+