নন্দকুমার মডেল ফেল করল আবার, তমলুকের সমবায় ভোটে বড় জয় তৃণমূলের
নন্দকুমার মডেল প্রয়োগ হয়েছিল তমলুকের সমবায় নির্বাচনেও। কিন্তু এবার নন্দকুমার মডেল ফের ফেল করল শুভেন্দু অধিকারীর জেলায়। তমলুক সমবায় সমিতি নির্বাচনে বাম-বিজেপি জোটকে হেলায় হারিয়ে বড় জয় পেল তৃণমূল কংগ্রেস।
নন্দকুমারের ভোটে বাম-বিজেপি জোটের কাছে ধোপে টেকেনি তৃণমূল। তৃণমূল হোয়াইটওয়াশ হয়ে গিয়েছিল নন্দকুমারে। তারপর পূর্ব মেদিনীপুরের অনেক ভোটেই ফেল করেছে নন্দকুমার মডেল। তমলুকেও খাটল না এই মডেল। বাম-বিজেপি জোট বেঁধেও রুখতে পারল না তৃণমূলকে।

তমলুকের ময়নায় সমবায় ভোটে বিজেপি-সিপিএমকে জোটকে পরাস্ত করেই জয়ী হল তৃণমূল কংগ্রেস। এই সমবায় ভোটে ৫৩ আসনের মধ্যে তৃণমূল জয়ী হয় ৩৩ আসনে। বাম-বিজেপি জোট জয় পায় ২০টি আসনে। এদিন ভোট চলাকালীন উত্তেজনা ছিল চরমে। দু-পক্ষের মধ্যে গন্ডগোল লেগেই ছিল।
তমলুকের ময়না ব্লকরে পশ্চিম নৈঠছনপুর দু-নম্বর অঞ্চলের অন্তর্গত নরিকেলদাহা পশ্চিম নৈছনপুর কৃষি সমবায় সমিতি নির্বাচন হয়। তৃণমূল ৫৩টি আসনেই প্রার্থী দেয়। তাদের বিরুদ্ধে বিজেপি-সিপিএম জোট সমবায় বাঁচাও প্রগতিশীল বাঁচাও মঞ্চের পক্ষ থেকে ৫১টি আসনে প্রার্থী দেয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদি্নীপুর সফরে আসবেন খুব শীঘ্রই। তার আগে এই জয় তৃণমূল কর্মীদের উৎসাহিত করবে। তাদের মনোবল বাড়াবে এই জয়। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলকে শক্তি দেবে শুভেন্দু অধিকারীর জেলায়। বাম-বিজেপি হাত ধরাধরি করলেও মানুষ যে তৃণমূলের প্রতি আস্থা দেখাচ্ছে তা পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলকে অক্সিজেন
পঞ্চায়েত ভোট দুয়ারে কড়া নাড়ছে। যে কোনো দিন ঘোষণা হতে পারে নির্বাচনের। তার আগে শুভেন্দু অধিকারীর গড়ে জয় অক্সিজেন দেবে তৃণমূলকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করতে চাইছে এই জেলা সফর দিয়েই। পূর্ব মেদিনীপুরে তিন দিনের সফর করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় ৪ এপ্রিল পূর্ব মেদিনীপুর সফরে যাবেন। সেখানে ৬ এপ্রিল পর্যন্ত নানা কর্মসূচিতে অংশ নেবেন। তারপর তিনি কলকাতায় ফিরবেন। কলকাতার ফিরবেন ৬ এপ্রিল। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন মে মাসের মধ্যেই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে মুখ্যমন্ত্রীর এই জেলা সফর যে সেই নির্বাচনকেন্দ্রিক হবে তা বলাই বাহুল্য।
মুখ্যমন্ত্রী তাঁর জেলা সফরে প্রথমেই বেছে নিয়েছেন শুভেন্দু-গড় পূর্ব মেদিনীপুরকে। সূত্রের খবর, ৪ এপ্রিল তিনি হেলিকপ্টারে যাবেন দিঘা। দিঘার হেলিপ্যাড ময়দানে বুথ কর্মীদের সম্মেলনে যোগ দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৫ এপ্রিল শুভেন্দু-গড়ে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। নন্দীগ্রাম কেন্দ্রে হারের পর এটাই মমতার প্রথম পূর্ব মেদিনীপুর জেলা সফর।












Click it and Unblock the Notifications