বিজেপির গ্রুপে তৃণমূল নেতাদের নাম! হোয়াটস অ্যাপ বিতর্কে ‘শুভেন্দু প্রেমে আসক্ত’রা

শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপি যাওয়ার মুখে ‘দাদার অনুগামী’দের পোস্টার বিতর্ক শুরু হয়েছিল। এবার তৃণমূলের অন্দরে প্রবেশ করল ‘শুভেন্দু প্রেমে আসক্ত’দের নিয়ে বিতর্ক।

শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপি যাওয়ার মুখে 'দাদার অনুগামী'দের পোস্টার বিতর্ক শুরু হয়েছিল। এবার তৃণমূলের অন্দরে প্রবেশ করল 'শুভেন্দু প্রেমে আসক্ত'দের নিয়ে বিতর্ক। 'শুভেন্দু প্রেমে আসক্ত আমরা' নামে এক হোয়াটস অ্যাপ গ্রুপ রয়েছে। বিজেপি বিধায়কের এই গ্রুপে রয়েছেন তৃণমূলের নেতারা। তাঁদের নিয়েই তৃণমূলের তৈরি হয়েছে অস্বস্তির পরিবেশ।

‘শুভেন্দু প্রেমে আসক্ত আমরা' গ্রুপে তৃণমূলের নেতারা!

‘শুভেন্দু প্রেমে আসক্ত আমরা' গ্রুপে তৃণমূলের নেতারা!

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অ্যাডমিন করে এই 'শুভেন্দু প্রেমে আসক্ত আমরা' গ্রুপে ইতিমধ্যেই দুজন তৃণমূল নেতার হদিশ মিলেছে। তাঁদের নাম প্রকাশ্যে আসার পরই তাঁরা তড়িঘড়ি ওই হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন। কিন্তু আরও কতজন তৃণমূল নেতা রয়েছেন 'শুভেন্দু প্রেমে আসক্ত' গ্রুপে, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

‘দাদার অনুগামী'রা শুভেন্দু প্রেমে আসক্ত

‘দাদার অনুগামী'রা শুভেন্দু প্রেমে আসক্ত

'দাদার অনুগামী'র অস্তিত্ব দেখিয়ে শুভেন্দু অধিকারী তৃণমূলের অন্দরে ত্রাস সঞ্চার করেছিলেন একুশের নির্বাচনের আগে। কে কে শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন, তা নিয়ে ত্রস্ত সহয়ে উঠেছিল তৃণমূলের অন্দরমহল। সেইসময় ভাঙন জল্পনায় কাঁপতে শুরু করেছিল তৃণমূল। কিন্তু আদতে দেখা যায়, যেমন বহ্বাড়ম্বর হয়েছিল প্রচারে, আদতে তার তেমন ছাপ পড়েনি।

ভাঙনের জবাব! শুভেন্দু এবার পাল্টা চাল চাললেন

ভাঙনের জবাব! শুভেন্দু এবার পাল্টা চাল চাললেন

এরপর একুশের নির্বাচনে বিজেপির পরাজয় বিজেপিকে গর্তে সেঁধিয়ে দিয়েছিল। আর উল্টো স্রোত বইতে শুরু করেছিল রাজ্য রাজনীতিতে। দাদার অনুগামীদের অনেকেই বা তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো মুকুল-শুভেন্দু অনুগামীদের অনেকেরই ঘরওয়াপসি হয়। বিজেপি ভাঙতে থাকে। প্রায় বছরাবধি বিজেপিতে ভাঙন চলছে। এরই মধ্যে সেই ভাঙনের জবাব দিতে শুভেন্দু এবার পাল্টা চাল চাললেন।

তৃণমূলের অন্দরেও এবার ভাঙন-ভীতি ছড়ালেন শুভেন্দু

তৃণমূলের অন্দরেও এবার ভাঙন-ভীতি ছড়ালেন শুভেন্দু

'শুভেন্দু প্রেমে আসক্ত' নাম গ্রুপ করে যে সমস্ত তৃণমূল নেতা এখনও বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন, তাঁদের সামনে এনে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন। তৃণমূলের অন্দরে যে এখনও শুভেন্দু অনুগামীরা রয়ে গিয়েছেন, তা বুঝিয়ে দিলেন কৌশলী সিদ্ধান্তে। এতদিন শুধু বিজেপিতে ভাঙন ধরিয়ে যাচ্ছিল তৃণমূল, তৃণমূলের অন্দরেও এবার ভাঙন-ভীতি ছড়িয়ে দিলেন শুভেন্দু।

‘শুভেন্দু প্রেমে আসক্ত'দের তালিকায় দুই তৃণমূল নেতা

‘শুভেন্দু প্রেমে আসক্ত'দের তালিকায় দুই তৃণমূল নেতা

'শুভেন্দু প্রেমে আসক্ত'দের তালিকায় দুই তৃণমূল নেতার নাম পাওয়া গিয়েছে। একজন তৃণমূলের উপপ্রধান, অন্যজন যুবনেতা। দুজনেই তড়িঘড়ি গ্রুপ ছেড়েছেন। কিন্তু গ্রুপ ছাড়ার পরও অব্যাহত চাপানউতোর। দুই তৃণমূল নেতাই দাবি করেছেন, তাঁরা জানতেন না এমন কোনও গ্রুপ রয়েছে, আর সেই গ্রুপে তাঁদের নাম রয়েছে।

এখনও কতজন ‘শুভেন্দু প্রেমে আসক্ত আমরা'য় রয়েছেন

এখনও কতজন ‘শুভেন্দু প্রেমে আসক্ত আমরা'য় রয়েছেন

প্রশ্ন উঠেছে, শুভেন্দু অধিকারী যক তৃণমূলে ছিলেন, তখন যদি এই গ্রুপ তৈরি হয়, তবে শুভেন্দু তৃণমূল ছেড়েছেন বা বিজেপিতে যোগ দিয়েছেন দেড় বছর হতে চলল প্রায়। তারপরও কেন তাঁরা গ্রুপ ছাড়লেন না। এখনও কতজন 'শুভেন্দু প্রেমে আসক্ত আমরা' রয়েছেন, তা নিয়েই এখন তৃণমূলের অন্দরে তরজা শুরু হয়ে গিয়েছে। তবে সবাই এখন বলছেন, আমরা দাদার সঙ্গে নয়, দিদির সঙ্গেই আছি। কী করে ওই গ্রুপে যুক্ত হয়েছি, তা-ই জানি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+