'গোষ্ঠীদ্বন্দ্বে' বিক্ষোভের মুখে দোলা সেন! বিস্ফোরক নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ আবু তাহের
একদিকে হাঁসখালি (hanskhali) নিয়ে সৌগত রায়ের (sougata roy) মন্তব্য মানতে পারছেন না অপর সাংসদ শতাব্দী রায়। আবার অন্যদিকে কুণাল ঘোষের (kunal ghosh) নাম না করে কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) এবং ফিরহাদ হাক
একদিকে হাঁসখালি (hanskhali) নিয়ে সৌগত রায়ের (sougata roy) মন্তব্য মানতে পারছেন না অপর সাংসদ শতাব্দী রায়। আবার অন্যদিকে কুণাল ঘোষের (kunal ghosh) নাম না করে কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) এবং ফিরহাদ হাকিমকে (firhad hakim)। কলকাতার ১২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের (trinamool congress) গোষ্ঠীদ্বন্দ্বে (conflict) অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। এসবের মধ্যে নতুন করে অশান্তি নন্দীগ্রাম তৃণমূলে। সেখানে যাওয়া দোলা সেনকে ঘিরে চলল বিক্ষোভ।

নন্দীগ্রামে তৃণমূলের বৈঠক
নন্দীগ্রামে তৃণমূল একাধিক গোষ্ঠীতে বিভক্ত, এমনটাই দাবি স্থানীয়দের। কোথাও রয়েছে আবু তাহের ও শেখ সুফিয়ানের গোষ্ঠী আবার কোথাও স্বদেশ রঞ্জন দাসের গোষ্ঠী। সেই বচসা থেকে মাঝে মধ্যেই গণ্ডগোল। তাতে রাশ টানতে এদিন তৃণমূল নেতৃত্বের তরফে বৈঠক ডাকা হয়েছিল। যেখানে রাজ্য নেতৃত্বের তরফে উপস্থিত ছিলেন দোলা সেন। এছাড়াও তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তুষার মণ্ডলও হাজির ছিলেন। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কার্যালয়ে দুটি ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, ব্লক সভাপতিদের ডাকা হয়েছিল।

আমন্ত্রণ জানানো হয়নি আবু তাহের ও তাঁর অনুগামীদের
কিন্তু অভিযোগ এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা নন্দীহ্পাম আন্দোলনের মুখ আবু তাহেরকে। তাঁর অনুগামীরাও এই বৈঠকে আমন্ত্রণ পাননি বলে অভিযোগ। এর ফলে বৈঠক শুরু আগে থেকেই তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বৈঠকে যাওয়া নন্দীগ্রাম ব্লকের বর্তমান সভাপতি স্বদেশ দাশের অপসারণের দাবি তোলা হয়। তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ অভিযোগ করেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়তে হারিয়েছেন, তাঁদেরকেই বৈঠকে ডাকা হয়েছে আর যারা লড়াই করছেন, তাদের ডাকা হয়নি।

কোনও বিক্ষোভ হয়নি
এগিন দুপুর দুটোয় বৈঠক শুরু হওয়ার কথা ছিল। বৈঠকে রাজ্য নেতৃত্বের তরফে হাজির হন দোলা সেন। আবু তাহেরে অনুগামীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাবি করেছেন কোনও বিক্ষোভ সেখানে হয়নি। বৈঠক সুষ্ঠুভাবেই হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তিনি জানান, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তুষার মণ্ডলের নাম ঘোষণা করেছেন।

বিস্ফোরক আবু তাহের
নন্দীগ্রাম জমি আন্দোলনের অন্যতম মুখ আবু তাহের। এদিন তিনি অভিযোগ করেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে সক্রিয় ছিলেন তাদেরকে নিয়েই বৈঠক হচ্ছে। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, কোনও বিশৃঙ্খলার মধ্যে না যেতে। রাস্তায় দেখতে পেয়ে তাঁকে বৈঠকে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঘাড় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো নেতাজের দল থেকে বের করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি পুরো বিষয়টি তিনি নেত্রীকে গিয়ে বলবেন বলেও জানিয়েছেন।












Click it and Unblock the Notifications