খেজুরি ২-এ পঞ্চায়েতে ৯ স্থায়ী সমিতি হাতছাড়া তৃণমূলের! উন্নয়নের পক্ষে ভোট, বললেন শিশির অধিকারী
বিজেপির পক্ষে ভোট কাঁথির সাংসদ শিশির অধিকারীর। আর তাতেই খেজুরি পঞ্চায়েত সমিতির নটি স্থায়ী সমিতি হাতছাড়া হয়ে গেল তৃণমূলের। ১৩-১২ ভোটে জয়ী হয়ে পঞ্চায়েতের স্থায়ী সমিতিগুলি দখল করে বিজেপি।
খেজুরি-২ পঞ্চায়েত সমিতির আসন ছিল ১৫। বিজেপি পায় ৯টি আসন, তৃণমূল কংগ্রেস পায় ৬টি আসন। পঞ্চায়েত সমিতি গঠনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে দুই সদস্য। ফলে তৃণমূল ৮, বিজেপি ৭। খেজুরি দু'নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতি এবং সহ-সভাপতি তৃণমূলের পক্ষ থেকে নির্বাচিত হয়।

গত ৫ সেপ্টেম্বর স্থায়ী সমিতি গঠনের আগেই ব্যাপক গন্ডগোল হয়। বোমাবাজির অভিযোগ ওঠে। শিশির অধিকারীর গাড়ি ভাঙচুর করা হয়, আহত হন শিশির অধিকারী। সেদিনের মত স্থায়ী সমিতি গঠন বন্ধ হয়ে যায়।
হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয় ২০ সেপ্টেম্বর জেলাশাসকের দপ্তরে স্থায়ী সমিতি গঠন করা হবে। সেইমতো বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। জেলাশাসকের দপ্তরের ৫০০ মিটার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়।
খেজুরি দু'নম্বর পঞ্চায়েত স্থায়ী সমিতি নির্বাচনে ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। পঞ্চায়েত সমিতির ১৫ জন সদস্য ছাড়াও পঞ্চায়েতের প্রধান, বিধায়ক সাংসদ স্থায়ী সমিতি গঠনে অংশগ্রহণ করেন। ৯টা স্থায়ী সমিতি গঠন করেছে বিজেপি। খেজুরির বিধায়ক শান্তনু প্রামানিক জানান, শিশির অধিকারী উন্নয়নের সঙ্গে থেকে তাদের পাশেই থেকেছেন।
ভোটের আগে শিশির অধিকারী বললেন, খেজুরি ২ নম্বর ব্লকে বোর্ড গঠনের সময় কিছু মানুষ সন্ত্রাস তৈরি করে নির্বাচন করেছিল। বুধবার মহামান্য হাইকোর্টের নির্দেশে তিনি আসতে বাধ্য হয়েছেন। তবে উন্নয়নের জন্য ভোট দেবেন বলে জানান। পরে তিনি জানান,উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। তৃণমূলের তরফে কোনও হুইপ ছিল না বলেই জানিয়েছেন তিনি।
অন্যদিকে তৃণমূল বলছে, যেহেতু শিশির অধিকারী কাগজে কলমে তাদের সাংসদ, তাই তারা সাংসদের ভোটে পাবেন বলে ধরে নিয়েছিল। কিন্তু শিশির অধিকারী বিজেপির পক্ষে ভোট দেওয়া পঞ্চায়েত সমিতির নটি স্থায়ী সমিতি হাতছাড়া হয়ে গেল তাদের।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications