নন্দীগ্রামে ব্যাকফুটে চলে যাচ্ছে তৃণমূল! শুভেন্দু-গড়ে গণ ইস্তফার হুঁশিয়ারি নেতা-কর্মীদের

নন্দীগ্রামে ব্যাকফুটে চলে যাচ্ছে তৃণমূল! শুভেন্দু-গড়ে গণ ইস্তফার হুঁশিয়ারি নেতা-কর্মীদের

শুভেন্দু-গড়ে সম্প্রতি সমবায় সমিতি নির্বাচনে বড় জয় পেয়েছে তৃণমূল। যে অঞ্চল থেকে সবথেকে বেশি লিড নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেই কেন্দ্রে এমন শোচনীয় পরাজয়ে অস্বস্তিতে পড়ে গিয়েছিল বিজেপি। কিন্তু তারপরেই গণ ইস্তফার হুঁশিয়ারিতে তৃণমূলই কার্যত ব্যাকফুটে নন্দীগ্রামে। শুভেন্দু-গড়ে ফের বিজেপি কর্মীরা অক্সিজেন পেল তৃণমূলের গোষ্ঠী কোন্দলে।

নতুন ব্লক কমিটি গঠন, তৃণমূলে গোষ্ঠীকোন্দল

নতুন ব্লক কমিটি গঠন, তৃণমূলে গোষ্ঠীকোন্দল

কিন্তু যে নন্দীগ্রামে সম্প্রতি সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল বিরাট সাফল্য পেল, সেখানে কেন গোষ্ঠীকোন্দল। কেন ফের তারা বিজেপিকে অক্সিজেন দিচ্ছে, সেই প্রশ্নও উঠে পড়েছে। আসলে সম্প্রতি নতুন ব্লক কমিটি গঠন করা হচ্ছে তৃণমূলের। আর তা করতে গিয়েই সামনে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

নন্দীগ্রামে নতুন ব্লক সভাপতি নির্বাচনে অস্বস্তি

নন্দীগ্রামে নতুন ব্লক সভাপতি নির্বাচনে অস্বস্তি

পূর্ব মেদিনীপুরে ব্লক সভাপতি নির্বাচন প্রক্রিয়া চলছে। সম্প্রতি নন্দীগ্রামের এক ও দুই নম্বর ব্লক সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি নির্বাচন করা হয়েছে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সভপাতি ছিলেন স্বদেশ দাস আর নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে সভাপতি ছিলেন মহাদেব বাগ। তাঁদের পরিবর্তে ব্লক সভাপতি করা হয়েছে যথাক্রমে বাপ্পাদিত্য গর্গ ও শিবশঙ্কর বেরাকে।

নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা নতুবা গণইস্তফা

নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা নতুবা গণইস্তফা

কিন্তু নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকের নতুন সভাপতিবাপ্পাদিত্য গর্গ ও শিবশঙ্কর বেরাকে মানতে রাজি নয় তৃণমূলের নেতা ও কর্মীদের একাংশ। নতুন ব্লক কমিটি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল। তৃণমূলের একাংশের সাফ কথা, নতুন সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। অন্যথায় তৃণমূল কর্মীরা গণইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দেন।

গণ ইস্তফার হুমকিতে অস্বস্তিতে জোড়াফুল শিবির

গণ ইস্তফার হুমকিতে অস্বস্তিতে জোড়াফুল শিবির

নন্দীগ্রামে তৃণমূল নেতা-কর্মীদের একাংশের গণ ইস্তফার হুমকিতে অস্বস্তিতে পড়ে যায় জোড়া ফুল শিবির। তৃণমূলের বিক্ষুব্ধ অংশের দাবি, আমাদের সঙ্গে কোনও আলোচনা না করেই নতুন দু-জনকে ব্লক সভাপতি করে আনা হল। তা আমরা কোনওভাবেই মেনে নেব না। আমরা তাঁদের কোনওভাবেই মানছি না।

একসময় বিজেপির হয়ে কাজ করত, তাঁরাই সভাপতি পদে

একসময় বিজেপির হয়ে কাজ করত, তাঁরাই সভাপতি পদে

তৃণমূলের একাংশের দাবি, যাঁদের নেতৃত্বে আনা হচ্ছে তাঁরা একসময় বিজেপির হয়ে কাজ করত। কোনওদিন দলীয় কর্মসূচিতে এঁদের দেখা যায়নি। তাই আমরা এক সপ্তাহের সময় দিচ্ছি। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক দল। অন্যথায় দলের সব পদ থেকে পদত্যাগ করে নির্দল হিসেবে পঞ্চায়েত সমিতি চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়।

পঞ্চায়েত ভোটের আগে বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে

পঞ্চায়েত ভোটের আগে বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে

এই ঘটনায় আবার বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পাশে পেয়ে গিয়েছেন নন্দীগ্রামের দাপুটে নেতা শেখ সুফিয়ানকে। মঙ্গলবার সুফিয়ান দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সমর্থমে বলেন, কর্মীদের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। যাঁরা নন্দীগ্রাম আন্দোলনের প্রথম দিন থেকে তৃণমূলের সঙ্গে আছে, তাঁদের বাদ দিয়ে যদি হঠাৎ নতুন কাউকে সভাপতি করা হয়, তাহলে তা তাঁরা মানবেন কেন? তারপর এঁরা শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করেছিলেন। এমন নেতাদের ব্লক সভাপতি করে পঞ্চায়েত ভোটের আগে বিজেপির সুবিধা করে দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+