আর এক থেকে দেড় মাস, শুভেন্দু বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ তুলে ভবিষ্যত বাতলে দিলেন অখিল
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) বিরুদ্ধে একের পর এক দুর্নীতির (corruption) অভিযোগ সামনে আসছে। একের পর এক তদন্তও চলছে। যার জেরে তাঁকে শীঘ্রই গ্রেফতার করা হতে পারে। এমনটাই মন্তব্য পূর্ব মেদ
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) বিরুদ্ধে একের পর এক দুর্নীতির (corruption) অভিযোগ সামনে আসছে। একের পর এক তদন্তও চলছে। যার জেরে তাঁকে শীঘ্রই গ্রেফতার করা হতে পারে। এমনটাই মন্তব্য পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে বরাবর অধিকারী পরিবারের বিরুদ্ধে থাকা বর্তমানে মৎস্যমন্ত্রী অখিল গিরি (akhil giri)।

দিঘায় দুর্নীতির অভিযোগ
কাঁথি তৃণমূল কংগ্রেসের ট্যাক্সি স্ট্যান্ডের সংবর্ধনা সভায় অখিল গিরি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর সরলতা আর বিশ্বাসের সুযোগ নিয়ে দুর্নীতি করা হয়েছে। তিনি বলেন, দিঘায় সমুদ্র বাঁধ তৈরি করতে ৫০০ কোটি টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওকে(শুভেন্দু) বলেছিলেন, দেখভাল করতে। কিন্তু বালির ওপরে ইট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। সমুদ্রের ঢেউয়ের কাছে এসব টেকে নাকি, প্রশ্ন করে তিনি বলেছেন, বিশেষজ্ঞরা এসব ধরে ফেলেছেন।

আর এক থেকে দেড়মাস
অখিল গিরি বলেন, শুধু পরিবহণ নয়, একাধিক দফতর থেকে দুর্নীতির অভিযোগ আসছে। সব ফাইলের তদন্ত হচ্ছে। তিনি বলেন, ওদের কপালের ভাঁজ চওড়া হচ্ছে। আর এক থেকে দেড় মাস, তারপর দেখা যাবে বিশ্বাসঘাতকরা কাঁদছে।

কেন্দ্রীয় বাহিনী ত্রিপল চুরি করেছে
কাঁথিতে ত্রিপল চুরির অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কেন্দ্রের এখন এমন দূরবস্থা যে কেন্দ্রীয় বাহিনী ত্রিপল চুরি করছে। তিনি প্রশ্ন করেন, কাঁথি পুরসভার গোডাউনে রাতের অন্ধকারে কী করতে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী, কার কথায় গিয়েছিল?

অধিকারী পরিবারের আয়ের উৎস নিয়ে প্রশ্ন
অধিকারী পরিবারের আয়ের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন অখিল গিরি। নাম না করে তিনি শিশির অধিকারীর প্রতি আক্রমণ শানিয়েছেন। কটাক্ষ করে অখিল গিরি বলেছেন, যদি মুখ্যমন্ত্রীকে সহ্য করতে না পারেন, তাহলে পদ আঁকড়ে রয়েছেন তেন। আগে পদ ছাড়ুন, তারপর অন্য কথা বলবেন, বলেছেন অখিল গিরি।
যদিও অখিল গিরির এই অভিযোগ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কিংবা অধিকারীর পরিবারের কেউ এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।












Click it and Unblock the Notifications