১০০ দিনের কাজের টাকা দেবেন মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে প্রবল বিরোধিতার মুখে তৃণমূল ব্লক সভাপতি

নন্দীগ্রামে তুমুল বিক্ষোভের মুখে তৃণমূল ব্লক সভাপতি। ১০০ দিনের কাজের টাকা দেবে মূখ্যমন্ত্রী, ঘোষনা করতে গিয়ে ঝামেলায় পড়লেন,তৃণমূল ব্লক সভাপতি। নন্দীগ্রাম মহম্মদপুরে তৃনমুল বিজেপি ঝামেলা। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার না মেটালে, ২১ লক্ষ শ্রমিকের টাকা দেবে রাজ্য সরকার।

রাজ্য সরকারের সেই ঘোষণা এলাকায় প্রচার করার জন্য নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহম্মদপুর বাজারে মাইকিং প্রচার চলছিল। সেই প্রচারকে কেন্দ্র করে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম বিজেপির মন্ডল ১ এর সভাপতি ধনঞ্জয় ঘোড়ার মধ্যে তুমুল বচসা বাঁধে।
এই বচসা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Nandigram

তৃণমূলের অভিযোগ প্রচার চলাকালীন বিজেপির মন্ডল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীরা প্রচারে বাধা দেয়। অপরদিকে বিজেপির অভিযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন চলছে এই সময় লাউড স্পিকার বাজিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল। তারই প্রতিবাদ করা হয়েছে। এই বচসাকে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নন্দীগ্রাম জুড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা। এখােন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। নন্দীগ্রামের আন্দোলনকে কোনও রাজনৈতিক দলের আন্দোলন দাবি না করে জনতার আন্দোলন বলে দাবি করেছিলেন। তারপর থেেক নন্দীগ্রামে বিজেপিও নন্দীগ্রাম দিবস পালন করে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+