শুভেন্দুর নন্দীগ্রামে বিপাকে তৃণমূল! ভরা সভায় ব্লক সভাপতিকে নিশানা, কী সাফাই মদনের

বাংলায় পরিবর্তনের জোয়ার এসেছিল নন্দীগ্রাম আন্দোলনে ভর করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে সেই আন্দোলনের অন্যতম হোতা ছিলেন শুভেন্দু অধিকারীও। কিন্তু বর্তমান রাজ্য রাজনীতিতে তাঁরা এখন ভিন্ন মেরুতে। এই অবস্থায় নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দু। পঞ্চায়েতে সেই লড়াইয়ের আগে বিজেপির পর তৃণমূলেও কোন্দল শুরু।

একুশের মতো আসন্ন পঞ্চায়েতেও এবার প্রেস্টিজ ফাইট হবে নন্দীগ্রামে। ভোটের প্রাক্কালে যখন বিজেপি ও তৃণমূল উভয় শিবিরই ঘর গুছিয়ে নিতে চাইছে, তখনই অস্বস্তি বাড়িয়ে নন্দীগ্রামে বিজেপিতে ইস্তফার হিড়িক পড়েছিল সপ্তাহ তিনেক আগে। এবার ভরা সভায় তৃণমূলে কোন্দল প্রকাশ্যে এল।

শুভেন্দুর নন্দীগ্রামে বিপাকে তৃণমূল! কী সাফাই মদনের

তৃণমূলের বিধায়ক নেতা মদন মিত্রের সামনেই নন্দীগ্রাম ব্লক সভাপতির বিরু্দ্ধে গর্জে উঠলেন কর্মী-সমর্থকরা। ব্লক সভাপতিকে সরানোর বার্তা দিলেন তাঁরা। ব্লক সভাপতি অনুপস্থিত ছিলেন না সভায়। তিনি আবার জানালেন, মদন মিত্র যে আসবেন সভা করবেন, এমন কোনো খবর তাঁর কাছে ছিল না।

এই মতানৈক্যে স্পষ্ট তৃণমূলের অন্দরে চোরাস্রোত বইছে। যা বুমেরাং হতে পারে পঞ্চায়েত নির্বাচনের আগে। যদিও মদন মিত্র এই কোন্দলের সাফাই দিলেন। তিনি বলেন, আসলে তৃণমূল চাহিদা তুঙ্গে। মানুষ চাইছেন আরও আরও সভা করি। প্রতিদিন সভা হোক, মিটিং-মিছিল হোক। তিনি বলেন, মানুষ যখন চাইছেন, তাই হবে।

কিছুদিন আগে নন্দীগ্রামে বিজেপির মণ্ডল সভাপতি, মণ্ডল সহসভাপতি-সহ মণ্ডল কমিটির সকলেই দলীয় পদ থেকে ইস্তফা দেন। বিজেপিতে এই ইস্তফার হিড়িকের কারণে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নন্দীগ্রাম মণ্ডল ৪-এর সভাপতি তথা নন্দীগ্রাম দু-নম্বর ব্লকের দাপুটে নেতা চন্দ্রকান্ত মণ্ডলের নেতৃত্বে পুরো কমিটিই বিজেপির দলীয় পদ থেকে ইস্তফা দেয়।

শুভেন্দুর নন্দীগ্রামে বিপাকে তৃণমূল! কী সাফাই মদনের

এর ফলে তৃণমূল বেশ খানিকটা ডিভিডেন্ট পায়। নন্দীগ্রাম বিজেপিতে এই ভাঙনের পর তৃণমূল ফায়দা লুটতে বদ্ধপরিকর হয়। তারপর এক মাসের মধ্যেই তৃণমূলের ব্লক নেতৃত্বের এই কোন্দল প্রকট হয়ে পড়ায় পাল্টা বিজেপিও যে ডিভিডেন্ট তোলার চেষ্টা করবে, তা বলাই বাহুল্য। বিজেপি এবার নন্দীগ্রামে তৃণমূলের কোন্দলের সুযোগ নিতে বদ্ধপরিকর।

বর্তমানে মদন মিত্রের উপর নন্দীগ্রামে ভরসা করছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুমাল ঘোষকে পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দিয়েছিল তৃণমূল। কিন্তু তিনি পায়ে চোট পাওয়ার পর থেকেই মদন মিত্রকে নন্দীগ্রামে পাঠিয়েছে শসাক দল। কিন্তু তাঁর সামনেই যেভাবে ব্লক নেতৃত্বের কেন্দল প্রকট হয়ে গেল, তাতে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+