বিরোধীদের ধরাশায়ী করে ফের নিরঙ্কুশ জয় তৃণমূলের, শুভেন্দু-গড়ে ফের ধাক্কা

বিরোধীদের ধরাশায়ী করে ফের নিরঙ্কুশ জয় তৃণমূলের, শুভেন্দু-গড়ে ফের ধাক্কা

ফের নিরঙ্কুশ জয় তুলে নিল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর গড় হলদিয়ায় সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল ধরাশায়ী করে ছাড়ল বিরোধীদের। তিনটি সমবায়েই বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তৃণমূল সবুজ ঝড় তুলেছিল, এবার হলদিয়ার সমবায়ও তৃণমূলের পকেটে।

হলদিয়ায় তৃণমূলের জয়

হলদিয়ায় তৃণমূলের জয়

হলদিয়ায় সমবায়ে বিরোধীশূন্য বোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার হলদিয়া ব্লকের বাঁশখানা সত্যনারায়ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয় পায় তৃণমূল কংগ্রেস। তারপর পটাশপুর ২ নম্বর ব্লকের জবদা সমবায় সমিতির ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল।

বিরোধীরা প্রার্থী দিতে পারেনি

বিরোধীরা প্রার্থী দিতে পারেনি

এদিন এই সমবায়ে বিরোধীরা কোনও আসনে প্রার্থীর মনোনয়ন জমা দিতে পারেনি। ফলে এই সমবায়েও বোর্ড গড়ছে রাজ্যের শাসকদল। হলদিয়ার বাঁশখানা সত্যনারায়ণ সমিতিতে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল দুটি আসনে। ১০টি আসনে নির্বাচন হয়। ১০টি আসনেই ১৫০-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল। উল্লেখ্য, এখানে মোট ভোটার ৭১০ জন।

মুর্শিদাবাদেও তৃণমূলের জয়

মুর্শিদাবাদেও তৃণমূলের জয়

একইদিনে আরও একটি সমবায় সমিতিতে নির্বাচন হয়। মুর্শিদাবাদের নওদা ব্লকের চাঁদপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচন মোট ৯টি আসনেই জয়ী হয় তৃণমূল। এখানেও বিরোধীরা কোনও খাতা খুলতে পারেনি। নির্বাচন শেষে বিক্ষিপ্তি উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গুলি চালানোর অভিযোগও ওঠে।

নন্দকুমার মডেল ব্যর্থ

নন্দকুমার মডেল ব্যর্থ

শুভেন্দু অধিকারীর জেলায় সমবায় সমিতিতে বিরোধী বিজেপি ও সিপিএম এবার জোটবদ্ধ হয়ে ভোট লড়াইয়ে নেমেছিল। নন্দকুমারে বাম-বিজেপি সফল হয়। তৃণমূলকে উড়িয়ে দেয় তারা। এরপর নন্দকুমার মডেল ফলো করে বিরোধীরা একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট ময়দানে নামে। কিন্তু সেভাবে কোনও নির্বাচনেই সাফল্য পায়নি।

শুভেন্দুর জেলায় তৃণমূলের দাপট

শুভেন্দুর জেলায় তৃণমূলের দাপট

পূর্ব মেদিনীপুরের তমলুকে বাম-বিজেপি একসঙ্গে মিছিলও করে অন্যত্রও সিপিএম-বিজেপি পতাকা একসঙ্গে পত পত করে উড়তে দেখা যায় বিরোধীদের মিছিলে। কিন্তু সর্বক্ষেত্রেই তৃণমূল জয়ী হয়। বিরোধীরা কলকে পায়নি এই লড়াইয়ে। সম্প্রতি মহিষাদল ও নন্দীগ্রামে তৃণমূল সমবায় সমিতি নির্বাচনে জয়ী হয়েছিল। এবার হলদিয়াতেও জয় পেল তৃণমূল। বিরোধীদের অধরাই রয়ে গেল জয়।

মুর্শিদাবাদে সন্ত্রাসের অভিযোগ

মুর্শিদাবাদে সন্ত্রাসের অভিযোগ

সম্প্রতি পূর্ব মেদিনীপুরের পাশাপাশি মুর্শিদাবাদেও তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা এককাট্টা হওয়ার চেষ্টা করছে। এখানে কংগ্রেস ও বামেরা তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করছে সমবায় ভোটেও। সমবায় ভোটেও তৃণমূল যেভাবে মারধর করল, তাতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আশঙ্কা থেকেই যায়। কংগ্রেসের তিনজন মহিলা প্রার্থী ছিলেন। তাঁদেরকে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+