শুভেন্দু-গড়ে ফের হার বিজেপির! অধিকারী-রাজ খর্ব করে বিপুল জয় হাসিল তৃণমূলের

শুভেন্দু-গড়ে ফের হার বিজেপির! অধিকারী-রাজ খর্ব করে বিপুল জয় হাসিল তৃণমূলের

শুভেন্দু-রা তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই নড়বড়ে হয়ে গেল অধিকারী-রাজ। পূর্ব মেদিনীপুরকে এক সময় বলা হয় অধিকারী-গড়। সেখানে অধিকারীদের হোমটাউন কাঁথিতেই তারা নড়বড়ে হয়ে গিয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর আর শুভেন্দু অধিকারীরা আর দাপট দেখাতে পারছেন না। আবার তা প্রমাণ হয়ে গেল।

বিজেপিকে হারিয়ে বিরাট জয় তৃণমূলের

বিজেপিকে হারিয়ে বিরাট জয় তৃণমূলের

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনরকমে জিতেছিলেন। কিন্তু ২০২১-এর ভোটে পূর্ব মেদিনীপুরজুড়েই খর্ব হয়েছিল অধিকারী-রাজ। অধিকারীরা বিজেপির দিকে ঝুঁকলেও আশানুরূপ সাফল্য তাঁরা পায়নি। কাঁথি পুরসভা ভোটেও হার মানতে হয়েছিল অধিকারীদের। বিজেপিকে হারিয়ে বিরাট জয় হাসিল করছিল তৃণমূল।

নিজের হোম টাউনেই হার শুভেন্দুর

নিজের হোম টাউনেই হার শুভেন্দুর

আর এখন রাজ্যজুড়ে যখন তৃণমূল সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, তখন শুভেন্দু-গড়ে তৃণমূল ভোটে বিপুল জয় হাসিল করল। কাঁথিতে মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা নিজের হোম টাউনেই ফের একবার সাফল্য দিতে পারল না তাঁক বর্তমান দল বিজেপিকে।

হারলেন অধিকারীদের ঘনিষ্ঠরা

হারলেন অধিকারীদের ঘনিষ্ঠরা

ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যেতে শুভেন্দুদের পায়ের তলারা মাটি সরে যেতে বসেছে। অধিকারীদের প্রধান ঘাঁটি কাঁথির পদ্মপুকুরিয়া পদ্মশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে গোহারান হারলেন অধিকারীদের ঘনিষ্ঠরা। ফের একবার কাঁথিতে একসঙ্গে অধিকারীদের এবং বিজেপিকে ধাক্কা দিয়ে বিপুল জয় হাসিল করে নিল তৃণমূল কংগ্রেস।

পুরভোটে বিজেপি জিতেছিল তিনটি ওয়ার্ডে

পুরভোটে বিজেপি জিতেছিল তিনটি ওয়ার্ডে

এবার কাঁথির এই সমবায় সমিতিতে বিজেপি খাতা খুলতেই পারল না। শুভেন্দুদের আধিপত্যে ফের একবার আঘাত করল তৃণমূল। কাঁথির মাটিও অধিকারীদের পায়ের তলা থেকে সরে যাচ্ছে তা ফের প্রমাণিত হল। কাঁথিতে অধিকারী রাজ যে খতম হতে চলেছে, তা বোঝা গিয়েছিল পুরসভা ভোটে। বিজেপি মাত্র তিনটি ওয়ার্ডে জিততে পেরেছিল।

জয় পাওয়া ওয়ার্ডেই হার বিজেপির

জয় পাওয়া ওয়ার্ডেই হার বিজেপির

গত পুরসভা ভোটে কাঁথি পুরসভার মোট ২১টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ডে জয় পায় তৃণমূল কংগ্রেস। বাকি তিনটিতে জেতে বিজেপি। এতদিন কাঁথি পুরসভা শসান করে এসেছিলেন অধিকারীরা। এবার সেই ধারা ব্যাহত হয়। তৃণমূল ছাড়া সঙ্গে সঙ্গে আধিপত্যও বিসর্জন দিতে হয়। কাঁথি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডটিকে মডেল হিসেবে তুলে ধরেছিলেন শুভেন্দু। সেই ওয়ার্ডে পুরসভা ভোটে জিতলেও, ওয়ার্ডের অন্তর্গত সমবায় সমিতিতে পরাজয়ের মুখ দেখতে হল তাদের।

অধিকারীদের মুখ পুড়িয়ে বিজেপির হার

অধিকারীদের মুখ পুড়িয়ে বিজেপির হার

কাঁথির পদ্মপুকুরিয়া পদ্মশ্রী সমবায় সমিতির মোট সদস্য সংখ্যা ৬৮১ জন। ৯টি আসনে ভোট গ্রহণ হয়। ৯টি আসনেই জয়ী হয় তৃণমূল সমর্থিত প্যানেল। অধিকারীদের ঘনিষ্ঠরা বিজেপির প্যানেল থেকে দাঁড়িয়েছিলেন। তাঁরা কেউ জয়ের মুখ দেখেননি। অধিকারীদের মুখ পুড়িয়ে খাতাই খুলতে পারেনি বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+